এক্সপ্লোর

Loksabha Election 2024: সকাল ৯টা পর্যন্ত কোথায় কত ভোট? কী জানাল কমিশন?

Loksabha Poll 2024: ভোট শুরু হতেই অশান্তির ছবি দিকে দিকে। কোথাও আবার সৌজন্য়ের ছবিও রয়েছে। এই পরিস্থিতি ভোট শুরু হওয়ার পর কত শতাংশ ভোট পড়ল?

কলকাতা: এরাজ্যের তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ (Loksabha Election 2024)। সকাল ৯ পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ১৫ শতাংশ। আলিপুরদুয়ারে সকাল ৯ পর্যন্ত ভোটদানের হার  ১৬ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোটদানের হার ১৪ শতাংশ। 

ভোটদানের হার: আজ থেকে শুরু লোকসভা ভোটের মহারণ। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোট। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে ৬টা পর্যন্ত। ভোট শুরু হতেই অশান্তির ছবি দিকে দিকে। কোথাও আবার সৌজন্য়ের বার্তাও রয়েছে। এই আবহে ভোট শুরুর প্রথম ২ ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে তা প্রকাশ করল নির্বাচন কমিশন। 

কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৪। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৯১। আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৭। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৫৯।

এদিন সকাল থেকেই অশান্তির এপিসেন্টার হয়ে উঠেছে কোচবিহার। এই লোকসভা আসনের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের বিধানসভা ভোটের ফলের নিরিখে ৬টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ১টি আসনে। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতীশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী। 

জলপাইগুড়িতে ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী আগের বারের সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের টিকিটে লড়ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০২৩-এর উপনির্বাচনের পর তৃণমূল এগিয়ে ৫টি আসনে, বিজেপি ২টি আসনে এগিয়ে।  আলিপুরদুয়ারেও ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।তৃণমূলের টিকিটে লড়ছেন প্রকাশ চিক বরাইক। RSP-র প্রার্থী মিলি ওঁরাও। একুশের বিধানসভা ভোটের নিরিখে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই এগিয়ে বিজেপি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: দিনহাটায় BJP-র পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget