এক্সপ্লোর

Loksabha Election 2024: চতুর্থ দফার ভোটে ধুন্ধুমার, দফায় দফায় উত্তপ্ত দুর্গাপুর

Loksabha Poll 2024: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর

মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: চতুর্থ দফার ভোটে (Loksabha Election 2024) দফায় দফায় উত্তপ্ত দুর্গাপুর (Durgapur)। দুর্গাপুরের স্টিলটাউনশিপ এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর। 

দফায় দফায় উত্তপ্ত দুর্গাপুর: এদিন দুর্গাপুরের ১২ নম্বর উত্তেজনা ছড়ায়। প্রাথমিকভাবে তৃণমূল বিজেপির মধ্যে বচসা শুরু হয়। তা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ভাঙচুর করা হয় একাধিক বাইক। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।                          

এদিন ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুরের আমড়াইগ্রাম এলাকা। দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, ভোটের দিন কর্মীদের খাওয়ানো হচ্ছিল। সেখানে চড়াও হয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। ভেঙে দেওয়া হয় বাইক। ঘটনাস্থলে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। অভিযুক্তরা গ্রেফতার না হলে, এখান থেকে নড়ব না বলে দাবি করেন বিজেপি বিধায়ক।                    

চতুর্থ দফার নির্বাচনে দুর্গাপুরের ভিড়িঙ্গি গার্লস হাইস্কুলে ৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বার দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে।। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিধায়ককে উদ্দেশ্য করে চোর বিজেপি দূর হঠো স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর রমাপ্রসাদ হালদারের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে অশান্তি পাকানোর অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি বিধায়ক, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়া নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গলসিতে ঝরল রক্ত। পাথর-লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। জখম তৃণমূল সমর্থক দুই টোটো চালক। বর্ধমান-দুর্গাপুর লোকসভার গলসি ১ নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় দুই নেতার অনুগামীরা ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি' আক্রমণ মুখ্যমন্ত্রীর

 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget