এক্সপ্লোর

Mamata Banerjee: 'মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি' আক্রমণ মুখ্যমন্ত্রীর

Loksabha Election 2024: এদিন বনগাঁর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রোজ মুখ দেখাচ্ছে, সকাল থেকে রাত-শুধুই নো গ্যারান্টির ছবি।''

বনগাঁ: মোদির (Narendra Modi) গ্যারান্টিকে প্রতারণার অভিযোগ। বনগাঁর সভা থেকে বাছা বাছা শব্দে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, কোনও গ্যারান্টি পূরণ করে না বিজেপি। একইসঙ্গে তৃণমূলের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। 

প্রতারণার অভিযোগ: এদিন বনগাঁর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রোজ মুখ দেখাচ্ছে, সকাল থেকে রাত-শুধুই নো গ্যারান্টির ছবি। আবার বলছে আমি যতদিন থাকবে রিজার্ভেশন কাড়ব না। মানেটা কী? তুমি আর থাকলে তো! আমাদের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি। মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি। ২০২১ সালের আগে আমারা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, ক্রেডিট কার্ড করে দেব। আমরা যা বলি করি। বিজেপি হচ্ছে ভাজপা ওয়াশিং মেশিন। মেশিনে ঢুকিয়ে সাদা করে নিয়ে আসছে।'' 

গ্যারান্টি নিয়ে কী বলেছিলেন নরেন্দ্র মোদি?

গতকালই ৫ গ্যারান্টির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যে সেই ইস্যুতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ভাটপাড়ায় ভোটপ্রচার থেকে নরেন্দ্র মোদি বলেন, ''পশ্চিমবঙ্গে ৫ গ্যারান্টি দিচ্ছি। যতদিন মোদি আছে, ধর্মের নামে সংরক্ষণ হবে না। যতদিন মোদি আছে, SC, ST, OBC সংরক্ষণ কেউ বন্ধ করতে পারবে না।যতদিন মোদি আছে, রামনবমী পালন করতে, ভগবান রামের পূজা করা থেকে কেউ আপনাদের রুখতে পারবে না। যতদিন মোদি আছে, রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের যা সিদ্ধান্ত, তা কেউ বদল করতে পারবে না। যতদিন মোদি আছে CAA-কে কেউ আটকাতে পারবে না। মোদির গ্যারান্টি হল, গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।'' 

এদিন তৃণমূল নেত্রী আরও বলেন, "তিনটে দফা যা হয়েছে, কুপোকাৎ হয়েছে। এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছে ৪০০ পার। এবার পগার পাড় হবে। এত অত্যাচার করেছে। গণতন্ত্রকে কারাগারে পরিণত করেছে।  ইতিহাস বদলে দিয়েছে, ভুগোল বদলে দিয়েছে, সংবিধানের কাঠামোর চরিত্র বদলে দিয়েছে। দিদি তো এখানে আছে। দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। কালকে পর্যন্ত আমাদের যা হিসেব আছে ১৯০-৯৫। আর ইন্ডিয়া জোট ৩০০ পার। কাজেই বিজেপি ক্ষমতায় আসছে না।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি উপহার! ভোটের বাংলায় নয়া বিতর্ক

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget