এক্সপ্লোর

Loksabha Election 2024: শেষ দফা ভোটের আগে ফের আক্রান্ত সিপিএম, গ্রেফতার ২

CPM Worker Attack: শেষ দফা ভোটের আগে ফের খাস কলকাতায় আক্রান্ত সিপিএম

কলকাতা: ১ জুন শেষ দফায় ভোট যাদবপুরে (Jadavpur)। তার আগে গাঙ্গুলিবাগানে এক সিপিএম কর্মীকে (CPM Worker) মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে আক্রান্তের ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। দুজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। 

ঘটনা কী? 

ফের আক্রান্ত সিপিএম: শেষ দফা ভোটের আগে ফের আক্রান্ত বিরোধী। কলকাতাতেই এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে ছড়াল উত্তেজনা।  হাসপাতালে আক্রান্তের ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। তৈরি হল নাটকীয় পরিস্থিতি। সোমবার রাতে গাঙ্গুলিবাগানে পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার আনতে যাচ্ছিলেন সিপিএম কর্মী মঙ্গলাচরণ চক্রবর্তী। অভিযোগ, সেই সময় তাঁর উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। বাধা দিতে গেলে এক মহিলা সিপিএম কর্মীকেও মারধর, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। আক্রান্ত সিপিএম কর্মীকে দেখতে রাতেই হাসপাতালে পৌঁছন যাদপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেই সময় দুই অভিযুক্ত হাসপাতালে ঢুকে আক্রান্তের ছবি তুলছিলেন বলে অভিযোগ। তাদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলেন সিপিএম প্রার্থী। হাসপাতাল থেকেই থানায় ফোন করেন সিপিএম প্রার্থী।এরই মধ্যে হাসপাতালে এক স্থানীয় তৃণমূল নেতা এসে হাজির হন। অভিযোগ, তিনি হাসপাতালে ঢুকে অভিযুক্তকে চড় মারেন। সিপিএম কর্মীকে মারধরে অভিযুক্ত ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

এবিষয়ে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, "গতকালের ঘটনা পুরোপুরি সিপিএম-এর উস্কানির ফলে ঘটেছে। কেউ আমাদের দলনেত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করলে তার একটা প্রতিক্রিয়া হবেই। তবে এটা নিশ্চিত অনভিপ্রেত। পুলিশ গ্রেফতার করেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।''

এর আগে গত সপ্তাহে

যাদবপুর লোকসভার পঞ্চসায়র থানা এলাকায় সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, মহিলা সিপিএম সমর্থকের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে এই ঘটনা ঘটে। অভিযোগ, রাতে বাড়িতে চড়াও হয়ে সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারে তৃণমূলের গুন্ডাবাহিনী। মহিলা সিপিএম সমর্থকের বাড়িতে গিয়ে যাদবপুরের প্রার্থীর নামে দেওয়াল লেখার কৈফিয়ত চাওয়া হয়। রাতে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ১০৯ নম্বর ওয়ার্ডেই শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর প্রচার মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Narendra Modi: তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ, মোদির নিশানায় কংগ্রেসও

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget