এক্সপ্লোর

Loksabha Election 2024 Rekhta Patra : নেই বাড়ি, নেই আয়, হাতে মোটে ৩ হাজার, অবাক করবে BJP প্রার্থী রেখা পাত্রর সম্পত্তির হিসেব

Rekhta Patra Asset Details : আয়-ব্যায়ের হিসেব থেকে জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় রেখার হাতে ছিল ৩ হাজার টাকা মোটে।

বসিরহাটে তিনিই এবার বিজেপির 'বাজি'। সন্দেশখালির রেখা পাত্রকে বসিরহাটের প্রার্থী করার পর থেকেই তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। তিনি ছিলেন সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তাই বসিরহাটে ভোট টানতে তাঁকে প্রার্থী করে চমকে দেয় বিজেপি। প্রথম দিকে রেখাকে মেনে নিতে না পেরে সংবাদমাধ্যমেই উষ্মা প্রকাশ করেছিলেন সন্দেশখালির প্রতিবাদীদের অনেকে। তবে আস্তে আস্তে প্রতিবাদের রাস্তা থেকে সরে রেখার পাশে দাঁড়ানোর কথা বলেন তাঁরা।  প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার ২ দিন পর, রেখা পাত্রকে সরাসরি ফোন করেন প্রধানমন্ত্রীও। সম্বোধন করলেন 'শক্তিস্বরূপা' বলে। ইতিমধ্যেই রেখা বঙ্গরাজনীতির চর্চার কেন্দ্রে। বসিরহাট থেকে তিনি মনোনয়ন পেশ করেছেন।সেই সঙ্গে নিয়মমাফিক দিয়েছেন আয়-ব্যায়ের হিসেব। ৮ মে মনোনয়ন জমা করেছেন রেখা। 

রেখার বিরুদ্ধে FIR - তথ্য 

রেখার বিরুদ্ধে ২০২৪ এর আগে কোনও ফৌজদারী অভিযোগ ছিল না। কিন্তু সন্দেশখালি আন্দোলন চলাকালীনই তাঁর বিরুদ্ধে ফেব্রুয়ারিতে তিন-তিনটি এফআইআর হয়। আরেকটি এফআইআর দায়ের হয়েছে এপ্রিলে।  একটি মাটিয়া পুলিশ থানায়, অপরগুলি সন্দেশখালি থানায়।  এই তথ্য কিন্তু তাঁর মনোনয়ন পেশের আগে পর্যন্ত। একটি শারীরিক অত্যাচার ও নির্যাতনের অভিযোগ, বাকি তিনটি FIR  কর্তব্যরত সরকারী কর্মচারীদের কার্য সম্পাদনে বাধা দেওয়ার জন্য। চারটি মামলার কোনওটিতেই তাঁর বিরুদ্ধে কোনও চার্জ ফ্রেম করা হয়নি।  এখনও পর্যন্ত কোনও মামলাতেই দোষী সাব্যস্ত হননি রেখা। 

রেখার আয়-ব্যায়

আয়-ব্যায়ের হিসেব থেকে জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় রেখার হাতে ছিল ৩ হাজার টাকা মোটে। রেখার স্বামীরও হাতে থাকা মূলধনের পরিমাণ ৩ হাজার টাকা। আরও চমকে দিয়েছে রেখার ব্যাঙ্ক ব্যালেন্স। রেখা বা তাঁর স্বামী সন্দীপ, কেউই এখনও পর্যন্ত একবারও আয়কর রিটার্ন জমা করেননি। তাঁর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে একটি অ্যাকাউন্ট, যাতে রয়েছে ১০,৭৬৪ টাকা। রেখার স্বামীরও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেই একটি অ্যাকাউন্ট আছে। তাতে জমানো টাকার পরিমান, ৪৬৯২ টাকা। রেখার আরেকটি ইলেকশন অ্যাকাউন্ট রয়েছে। যাতে কোনও টাকা নেই। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য বলছে বিজেপি প্রার্থীর কোনও বিনিয়োগ নেই। শেয়ার, ডিবেঞ্চার, বন্ড কিছুতেই বিনিয়োগ করেননি রেখা। কোনওরকম ইনভেস্টমেন্টই নেই বলে রেখার হলফনামায় দাবি। 

রেখা আরও জানিয়েছেন, তাঁর গাড়ি , বাড়ি কিছুই নেই। এমনকি নেই গয়না গাটিও। উত্তরাধিকার সূত্রেও কিছু পাননি রেখা। চাষের জমি, বা অকৃষি-জমিও কেনেননি সন্দেশখালির প্রার্থীর নেই। নিজস্ব বাড়িটুকুও নেই। ব্যাঙ্ক থেকে কোনও ঋণও নেননি তিনি। 

রেখা পাত্রর পড়াশোনা

মনোনয়নপত্রে রেখা জানিয়েছেন, তিনি গৃহবধূ। কোনও আয় নেই তাঁর।  তাঁর স্বামীর নাম সন্দীপ পাত্র । তিনি রাজমিস্ত্রি হিসেবে দিনমজুরের কাজ করেন। তিনি রাজ্যের বাইরে কাজ করেন।   রেখা পাত্র হলফনামায় উল্লেখ করেছেন, তিনি ২০০৩ সালে উত্তর বউঠাকুরানি এফ পি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করেছেন। 

আরও পড়ুন : 

অক্ষয় তৃতীয় পুণ্যলগ্নে খুলল কেদারনাথের মন্দির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget