এক্সপ্লোর

Kedarnath Temple: অক্ষয় তৃতীয় পুণ্যলগ্নে খুলল কেদারনাথের মন্দির

Kedarnath Temple: শুক্রবার কেদারনাথ মন্দিরের দরজা খোলার মধ্যে দিয়ে সূচনা হল ২০২৪ সালের চারধাম যাত্রার। সমস্ত রীতিনীতি ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মন্দিরের দরজা খোলা হয়।

রুদ্রপ্রয়াগ: অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) পুণ্যলগ্নে খুলে গেল শিবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির (Kedarnath Temple)। পবিত্র এই মুহূর্তের সাক্ষী থাকতে শুক্রবার ভোরে সেখানে পৌঁছে গেছেন কয়েক হাজার ভক্ত। মন্দিরের দরজা খোলার সময় কেদারনাথ বাবার দর্শন করতে সেখানে স্ত্রী গীতা ধামিকে নিয়ে হাজির হন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও (Uttarakhand CM Pushkar Singh Dhami)।

শুক্রবার সকালে রুদ্রপ্রয়াগ থেকে হেলিকপ্টারে করে গিয়ে মন্দিরের দরজা খোলার সময়ে উপর থেকে পুষ্পবৃষ্টি করানো হয়। সমস্ত রীতিনীতি মেনে মন্দির খোলার কাজ শুরু হয় বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভক্তদের হর হর মহাদেব ধ্বনির মধ্যে দিয়ে। মন্দিরে পৌঁছনোর আগে এদিন সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করেন, "আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সমস্ত রীতিনীতি মেনে শ্রী কেদারনাথ ধাম, শ্রী যমুনোত্রী ধাম ও শ্রী গঙ্গোত্রী ধামের দরজা খোলা হচ্ছে। চারধাম যাত্রার জন্য আসা সমস্ত ভক্তকে দর্শনের জন্য আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাই।"

মন্দিরের দরজা খোলার পর সেখানে দাঁড়িয়ে ভক্তদের স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সমস্ত ভক্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "আমি সমস্ত ভক্তকে স্বাগত জানান। আপনাদের যাত্রা যাতে শুভ হয় এবং সমস্ত ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। আপনারা সবাই স্বাগত।" 

শুক্রবার সকালে কেদারনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী ধামের দরজা খোলার মধ্যে দিয়ে সূচনা হল চারধাম যাত্রার। বাকি থাকা বদ্রিনাথ ধামের দরজা খুলবে ১২ তারিখ রবিবার। ইতিমধ্যেই চারধাম যাত্রায় অংশ নেওয়ার জন্য সেখানে পৌঁছে গেছেন কয়েক হাজার ভক্ত। তাঁদের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে উত্তরাখণ্ডের প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Fatehpur Sikri Dargah: ফতেপুর সিক্রির দরগার নিচে কামাখ্যার মন্দির! মামলা দায়ের করে দাবি আইনজীবীর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget