এক্সপ্লোর

Loksabha Elections 2024: ভোটের মধ্যে ভাইরাল ঘাটালের অডিও, চাকরি বিক্রি নিয়ে দেবকে নিশানা হিরণের

Loksabha Elections 2024: চাকরি বিক্রি নিয়ে ফের দেবকে আক্রমণ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দেবের পিএ চাকরি দেওয়ার নাম করে ৯ লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ।

ব্রতদীপ ভট্টাচার্য ও সোমনাথ দাস, ঘাটাল: লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) ভোটগ্রহণের আগেই এবার ভাইরাল হল ঘাটালের একটি অডিও। সেই ভাইরাল অডিওটি (Audio clip controversy) নিজের এক্স হ্যান্ডেলে রিপোস্ট করে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে (TMC Candidate Dev) নিশানা করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (BJP Candidate Hiran Chattopadhyay)।

ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে, এক মহিলাকে দেবের সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ওই মহিলা ফোন করে দেবকে অভিযোগ করছেন যে তাঁর রাম নামে যিনি পিএ আছেন তিনি চাকরি দেওয়ার নাম করে ওই মহিলার থেকে ৯ লক্ষ টাকা নিয়েছেন। এই বিষয়ে দেবের ঘনিষ্ঠ সায়ন্তন নামে এক ব্যক্তিকেও ফোন করে তিনি বিষয়টি জানিয়েছেন বলে উল্লেখ করেন। অভিযোগ করেন, রাম টাকা নেওয়ার পর না চাকরি দিচ্ছে না টাকা ফেরত দিচ্ছে। সায়ন্তনকে বলার পরেও তিনি কোনও রেজাল্ট পাননি বলে দাবি করেন। ফোনে ওই মহিলার সমস্ত কথা শোনার পর দেব বিষয়টি খতিয়ে দেখবেন বলে তাঁকে আশ্বস্ত করেছেন।

অডিও ক্লিপটি রিপোস্ট করে হিরণ চট্টোপাধ্যায় দেবকে চ্যালেঞ্জ করে বলেন, দেবের পিএ-কে দিয়ে চাকরি বিক্রির নামে প্রচুর টাকা তোলা হয়েছে। এই অডিও ক্লিপটি যদি ভুয়ো হলে দেব কোর্টে যান। এর আগেও দেখেছি ওঁরই একজন সঙ্গে থাকত। বলেছিল পিএ টাকা নিয়েছে। একজনকে টাকা নিয়ে ফেরতও দিয়েছে। এই মহিলা বলছেন ৯ লক্ষ টাকা দিয়েছেন। দেব আগেও বলেছেন, ও কিছু জানে না। যদি না জানে তাহলে এই মহিলা বললেন কীভাবে?

আরও পড়ুন: Loksabha Elections 2024: বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অভিষেকের

অন্যদিকে ভোটে জেতার জন্য হিরণ নোংরা রাজনীতি করছেন বলে পাল্টা আক্রমণ করেছেন দেব। এপ্রসঙ্গে তিনি বলেন, এটা কি বেশি বাড়াবাড়ি হচ্ছে না? অডিও এডিট করে অন্য মেয়ের গলা বসিয়ে আমাকে মিথ্যে বদনাম করার চেষ্টা করছে। এমন কোনও মহিলার সঙ্গে কথা বলেছি বলে মনে পড়ছে না। এইভাবে কী হিরণ জিততে পারবে? দেখা যাক। আমি চাই না এর মধ্যে ঢুকতে। কারণ, ও এভাবে জিততে পারবে? ৪ জুন দেখা যাবে, জিততে পারবে কি পারবে না।  

ডিসক্লেমার: ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget