এক্সপ্লোর

Loksabha Elections 2024: মুখ ফেরাননি নির্বাচনের ডিউটি থেকে; প্রত্যয়ী 'চাকরিহারা' বলছেন, "লড়াই চলবে"

Loksabha Elections 2024: নির্বাচনে ডিউটি পড়া ভোট কর্মীদের মধ্যে অনেকের চাকরি গেছে কলকাতা হাইকোর্টের রায়ে। ২০১৬ সালে এসএসসির প্যানেলভুক্ত তেমনই একজন হলেন হাতিবাগানের বাসিন্দা প্রিয়াঙ্কা গুহ।

কলকাতা: আগামীকাল অর্থাৎ শুক্রবার ২৬ এপ্রিল হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে নির্বাচনের দায়িত্বে থাকা ভোট কর্মীদের দেখা গেল নির্দিষ্ট কেন্দ্রগুলিতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিজের নিজের ভোট কেন্দ্রগুলির উদ্দেশে রওনা দিতে। যাদের মধ্যে অনেকেই আবার সদ্য কলকাতা হাইকোর্টের (Kolkata High court) রায়ে চাকরিহারা হয়েছেন। ২০২৬ সালের এসএসসির (SSC) প্যানেলভুক্ত ছিলেন যে। তাঁদের নিয়ে চারিদিকে আলোচনা যখন জোরকদমে চলছে। তখন দেখা গেল পাহাড়প্রমাণ মানসিক চাপ থাকা সত্ত্বেও তাঁরা মুখ ফেরাননি নির্বাচনের ডিউটি থেকে। বৃহস্পতিবার এবিপি আনন্দের প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন হাইকোর্টের রায়ে চাকরিহারা এক শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ। আদতে কলকাতার হাতিবাগানের বাসিন্দা প্রিয়াঙ্কা কর্মসূত্রে রায়গঞ্জে থাকেন। লোকসভা ভোটে ডিউটি পড়ায় সেখানকার ডিসিআরসি কেন্দ্র দেখা গেল তাঁকে। 

আরও পড়ুন: Loksabha Elections 2024: প্রথম দফায় অশান্তি, দ্বিতীয়-র আগে কী ভাবছেন ভোটকর্মীরা?

২০১৬-এর প্যানেলে সুযোগ পাওয়া প্রিয়াঙ্কা গুহ চাকরি পান ২০১৮ সালে। তারপর থেকে রায়গঞ্জের একটা স্কুলে পড়াচ্ছিলেন তিনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে স্থান হয়েছে তাঁর। এর মধ্যে আবার লোকসভা ভোটে ডিউটি পড়েছে তাঁর। চাকরি হারানোর মানসিক চাপকে উপেক্ষা করেই তাতে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে ভোটের পর চাকরি ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবেন বলেই জানান তিনি।

এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, " এখন নির্বাচনের কাজে যোগ দিতে এসেছি। ভোট শেষ হলেই আরেকটা লড়াই শুরু হবে। যতদিন না আমরা ন্যায্য বিচার ও সম্মান পাই ততদিন এই লড়াই চলবে। এতদিন কাজ করার পর আচমকা একটা আঘাত পেয়েছি আমরা। যোগ্য হিসেবে সুযোগ পাওয়ার পরেও এই ধরনের ঘটনা যে ঘটবে তা কল্পনাতেই আনতে পারিনি। আসলে পাঁচ বছর ধরে চাকরি করার পরে ভাবতেই পারিনি এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে ভোটের পর আবার ন্যায় বিচারের জন্য দলবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে এটা আমাদের করতেই হবে।"  

আরও পড়ুন: Election Commission: আচরণ বিধি লঙ্ঘনে বিজেপি-কংগ্রেসকে নোটিস, মোদি-রাহুলকে নিয়ে চাওয়া হল জবাব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget