এক্সপ্লোর

Loksabha Elections 2024: প্রথম দফায় অশান্তি, দ্বিতীয়-র আগে কী ভাবছেন ভোটকর্মীরা?

Loksabha Elections 2024: প্রস্তুতি সারা হয়ে গেছে। শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে দেখা গেল নির্দিষ্ট কেন্দ্র থেকে ইভিএম ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন ভোটকর্মীরা।

শিলিগুড়ি: আগামীকাল অর্থাৎ শুক্রবার ২৬ এপ্রিল হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) দ্বিতীয় দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের (West Bengal) দার্জিলিং (Darjeeling), রায়গঞ্জ (Raiganj) ও বালুরঘাট (Balurghat) এই তিন আসনে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার নির্বাচনের দায়িত্বে থাকা ভোট কর্মীদের দেখা গেল নির্দিষ্ট কেন্দ্রগুলিতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিজের নিজের ভোট কেন্দ্রগুলির উদ্দেশে রওনা দিতে। ওই ভোট কর্মীদের মধ্যে কেউ কেউ এবিপি আনন্দের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শোনালেন নিজেদের অনুভূতির কথা।

দক্ষিণবঙ্গে যখন দাবদাহ চলছে তখন আবহাওয়া দারুণ রয়েছে শৈলশহর দার্জিলিঙে। বৃহস্পতিবার সেখানে গিয়ে অনুভব করা হল ভোটগ্রহণকে কেন্দ্র করে কতটা উত্তাপ বেড়েছে তার। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ভোট হবে এখানে। দ্বিতীয় দফার ভোটে সব থেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। তাই প্রস্তুতিও নেওয়া হয়েছে সেরকমই। সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি করা হয়েছে কুইক অ্যাকশন ফোর্স। ভোটগ্রহণের ডিউটিতে যাওয়া এক কর্মী জানালেন, খুব ভালো ভাবে সব কাজ হচ্ছে কোনও অসুবিধা হচ্ছে না। কোনও ভয় বা টেনশনও নেই। অতীতে বড় কোনও গণ্ডগোল হয়নি দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণকে কেন্দ্র করে। তাই অনেকটা নিশ্চিন্তেই রয়েছেন ভোটকর্মীরা। কিছু হলে তো কেন্দ্রীয় বাহিনী রয়েছেই বলে মন্তব্য তাঁদের।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়িতেও দেখা গেল প্রস্তুতি তুঙ্গে। সেখান থেকে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশে ছড়িয়ে পড়ার আগে এবিপি আনন্দের প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন ভোট কর্মীদের কেউ কেউ। তাঁদের মধ্যে একজন যুবতীকে প্রশ্ন করতে তিনি বললেন, "কোনও নার্ভাসনেস বা টেনশন নেই। তবে হ্যাঁ কাজের প্রেসার রয়েছে। চেষ্টা করব ভালোভাবে নিজের দায়িত্ব পালন করতে।" তবে নকশাল বাড়ি ব্লকের একটি বুথে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া এক মহিলা জানান, তাঁকে যে বুথে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে বাকি ভোটকর্মীরা সব পুরুষ। তিনি এই ধরনের পরিকাঠামোর মধ্যে কাজ করতে অস্বস্তি বোধ করবেন। কী করে এই সমস্যার সমাধান করবেন তা বুঝতে পারছেন না বলেও উদ্বেগ প্রকাশ করেন। 

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে সাজোসাজো রব দেখা গেল রায়গঞ্জ ডিসিআরসি-তেও। সেখানে উপস্থিত একজন ভোটকর্মী জানালেন, লোকসভা ভোটে টেনশন কম থাকে। পঞ্চায়েত অশান্তি অনেক বেশি হয়। অতীতে একবার একটি বুথে তাঁকে সহকর্মীদের সঙ্গে তালা বন্ধ করে রাখা হয়েছিল বলেও জানান তিনি। অন্য একজনও জানান, লোকসভা ভোট কেন্দ্রীয় বাহিনী থাকে বলে অনেক বেশি নিরাপত্তা থাকে। ভোটকর্মীরা নিজেদের নিরাপদ মনে করেন। বিধানসভাতেও ভয় থাকে। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত, নির্বাচন কমিশনের খাতায় স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত ইসলামপুরে গিয়ে দেখা গেল ভোট কর্মীদের নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে নির্দিষ্ট থাকা ভোট কেন্দ্রের দিকে রওনা দিতে।

বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে ডিসিআরসি রয়েছে বালুরঘাট, বুনিয়াদপুর ও ইটাহারে। বালুরঘাট কলেজে হওয়া ডিসিআরসি সেন্টারে দেখা গেল নিজেদের দায়িত্ব ও প্রয়োজনীয় জিনিসপত্র বুঝে নিচ্ছেন ভোটকর্মীরা। তবে সেখানে প্রচুর ধুলো থাকায় সমস্যা হতে দেখা যায় অনেকের। কেউ কেউ মুখে রুমাল বেঁধে লাইনে দাঁড়িয়ে ইভিএম ও অন্যান্য জিনিসপত্র নেন। একজন অভিযোগ করেন, প্রচুর ধুলো রয়েছে। যথেষ্ট পানীয় জলের ব্যবস্থাও করা হয়নি। অনেকে ইভিএমও ঠিক সময়ে পাননি। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁডাতে হয়েছে।

আরও পড়ুন: Suvendu Adhikari:'বামেদের মতো নবান্নে গিয়ে ফিশ-ফ্রাই খাইনি', বলরামপুরের সভা থেকে আক্রমণ শুভেন্দুর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget