এক্সপ্লোর

Election Commission: আচরণ বিধি লঙ্ঘনে বিজেপি-কংগ্রেসকে নোটিস, মোদি-রাহুলকে নিয়ে চাওয়া হল জবাব

Lok Sabha Elections 2024: ২৯ এপ্রিল সকাল ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নয়াদিল্লি: নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি এবং কংগ্রেসকে নোটিস ধরাল নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গাঁধীর বিরুদ্ধে ঘৃণাভাষণ এবং বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ জমা পড়েছিল কমিশনে কাছে। সেই মতো বৃহস্পতিবার দুই দলকে নোটিস ধরিয়েছে কমিশন। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে ২৯ এপ্রিল সকাল ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। (Election Commission)

নড্ডাকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েথে, তারকা প্রচারকরা সর্বভারতীয় স্তরে উচ্চমানের বার্তা দেবেন বলেই আশা থাকে। কিন্তু নির্বাচনী উত্তাপে কখনও কখনও চ্যুতি-বিচ্যুতি ঘটে যায়। নড্ডাকে কমিশন জানিয়েছে, দলের সমস্ত তারকা প্রচারককে মর্যাদার কথা স্মরণ করাতে হবে। কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এমএল)-এর তরফে জমা পড়া অভিযোগের জবাব দিতে বলা হয়েছে নড্ডাকে। (Lok Sabha Elections 2024)

রাজস্থানের বাঁশওয়ারায় সম্প্রতি বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় মোদিকে। কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনেদের সোনাদানা, গলার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে বেশি সংখ্যক সন্তানের জন্ম দেওয়া সম্প্রদায়ের মধ্যে বিলিয়ে দেবে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, দেশের সম্পদের উপর মুসলিমদের অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী কংগ্রেস, এমন দাবিও করেন মোদি। 

আরও পড়ুন: Nitin Gadkari Faints: বক্তৃতার মাঝেই আচমকা জড়িয়ে গেল কথা, মঞ্চে সংজ্ঞা হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন

বিশেষ সম্প্রদায়কে নিশানা করে মোদির এই মন্তব্য শুধুমাত্র বিভাজনমূলকই নয়, তিনি আসলে ঘৃণাভাষণ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে দ্বারস্থ হয় যেমন, তেমনই মোদির বিরুদ্ধে পদক্ষেপ করতে কমিশনের কাছে আর্জি জানান হাজার হাজার মানুষ। এখনও পর্যন্ত মোদির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি কমিশন। বরং সেই নিয়ে নোটিস ধরানো হল নড্ডাকে। 

অন্য দিকে, খড়্গেকে ধরানো নোটিসে কমিশন জানিয়েছে, দলের তারকা প্রচারকদেরমর্যাদার কথা স্মরণ করাতে হবে। বিজেপি-র তরফে রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছিল, নোটিসে সেটিকেও যুক্ত করেছে কমিশন। সম্প্রতি কেরলের কোট্টায়মে নির্বাচনী সভায় বক্তৃতা করেন রাহুল। সেখানে তিনি জানান, কেরলের মানুষ মলয়ালি ভাষাতেই সুখ-দুঃখ ভাগ করে নেন পরস্পরের সঙ্গে। কিন্তু মোদি গোটা দেশে একটি মাত্র ভাষা, একটি মাত্র ধর্ম রাখচে চান। তামিলদের তামিল ভাষায় কথা না বলতে বলা, কেরলের মানুষকে মলয়ালি ভাষায় কথা বলতে না দেওয়ার অধিকার কে দিয়েছে মোদিকে, প্রশ্ন তোলেন রাহুল। সেই নিয়ে রাহুলের বিরুদ্ধে বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ তোলে বিজেপি। যদিও মোদির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে বিস্তর ফারাক বলে মত কংগ্রেস সমর্থকদের। চাপের মুখে পড়েই মোদির পাশাপাশি রাহুলকে নিয়েও কংগ্রেসকে কমিশন নোটিস পাঠিয়েছে বলে দাবি তাঁদের। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget