এক্সপ্লোর

LokSabha Elections 2024: "বাংলা আর আসানসোল প্রধানমন্ত্রী মোদিকে ফের উচিত শিক্ষা দেবে", দাবি শত্রুঘ্ন সিনহার

LokSabha Elections 2024: মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন আসানসোলের সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আসানসোল: মঙ্গলবার সকালে বিশাল মিছিল বের করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা করলেন আসানসোলের সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Asansol TMC candidate Shatrughan Sinha)। আর তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে ভূয়সী প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের (CM Mamata Banerjee)। অন্যদিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। বাংলা (West Bengal) আর আসানসোল তাঁকে ফের উচিত শিক্ষা দেবে বলেও দাবি করলেন।

আজ ১১টা ১৫ মিনিট নাগাদ স্ত্রী পুনম সিনহাকে সঙ্গে নিয়ে আসানসোল রবীন্দ্রভবন  বিশাল মিছিল করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তার আগে জেলাশাসকের অফিসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছি। এত গরমের মধ্যেও প্রচুর মানুষ যে আমাদের সঙ্গে রয়েছেন তাতে প্রমাণ হচ্ছে আমরা যা কাজ করেছি তা জনগণের স্বার্থে। তাঁদের এই ভালোবাসা চিৎকার করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস জিতে গেছে। আমরা বলতে চাই যে একসময়ে বলা হত বাংলা আজকে যা ভাবে ভারত সেটা আগামীকাল চিন্তা করে। যে ঘটনা আজকে সত্যি হচ্ছে। যা যা প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন নিয়েছেন তাই পরবর্তী কালে অন্য নামে চালু করেছে কেন্দ্রীয় সরকার।"

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, "যেভাবে প্রধানমন্ত্রী আপত্তিকর ভাষা ব্যবহার করছেন তা আচমকা নয়। গতবারও তিনি 'দিদি ও দিদি' বলে ডেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিদ্রুপ করেছিলেন। এই রাজ্যের মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। এবারও আমি মনে করি বাংলার মানুষ আগেকার সব রেকর্ড ভেঙে জয়ের নতুন একটা রেকর্ড তৈরি করবেন। আমার বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী মোদিকে ফের উচিত শিক্ষা দিয়ে নতুন ইতিহাস লিখবেন পশ্চিমবঙ্গ ও আসানসোলের মানুষ।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget