এক্সপ্লোর

Mamata Banerjee: 'শীতলকুচিতে মানুষ মেরে এখনও হাতের রক্ত মোছেনি', দেবাশিসকে প্রার্থী করায় BJP-কে আক্রমণ মমতার

Debasish Dhar: হস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন মমতা।

মাথাভাঙা: প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে (Debasish Dhar) প্রার্থী করা নিয়ে এবার বিজেপি-কে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে গুলি চালানোর নির্দেশ দেবাশিসই দিয়েছিলেন বলে অভিযোগ করলেন তিনি। মমতার অভিযোগ, রাজ্য সরকার এখনও ক্লিনচিট দেয়নি তাঁকে। হাতে রক্ত নিয়েই বিজেপি-র হয়ে বীরভূমে প্রার্থী হয়েছেন দেবাশিস। (Lok Sabha Elections 2024)

বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন মমতা। সেখানেই দেবাশিসের প্রসঙ্গ তোলেন তিনি। মমতা বলেন, "ভুলে গিয়েছেন! নির্বাচনের সময় শীতলকুচিতে লাইনে দাঁড়ানো পাঁচ জনকে গুলি করে মেরেছিল। এর মধ্যে চার জন সংখ্যালঘু এবং একজন রাজবংশী ভাই ছিলেন। নির্বাচন চলাকালীন ছুটে এসেছিলাম। যে লোকটির নির্দেশে এই কাজ হয়েছিল, তাঁর বিরুদ্ধে সরকারের দু'টি ডিপি চলছে, ভিজিল্যান্স ক্লিয়ার হয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁকে ক্লিনচিট দিয়ে দিয়েছে। আইনকানুন কিছু মানে না এরা।"

মমতা আরও বলেন, "তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে, এত মানুষ মেরে এখনও হাতের রক্ত মোছেনি। এখন বলছে, 'আমি ওখানের এসডিপিও' ছিলাম। সো হোয়াট? কেউ ওসি, কেউ কনস্টেবল, কেউ সিভিক, কেউ এসপি, কেউ ডিএম হতে পারেন। তাই বলে আমার অধিকার নেই কোনও দলের দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেব। দু'টো ডিপি আছে, ভিজিল্যান্স মামলা রয়েছে। রাজ্য সরকার আপত্তি জানানো সত্ত্বেও...আমি জানি না কেন্দ্রের সরকার কোনও আইন, সংবিধান মানে কি না। ওদের একটাই আইন, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি। নির্বাচন এলেই ভাঁওতা দেওয়া, ছলনা করা, মিথ্যে কথা বলা।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'যার বিয়ে সে নিজেই পুরোহিত', বিজেপি-নির্বাচন কমিশন নিয়ে চরম অভিযোগ মমতার

২০২১ সালের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় শীতলকুচির জোড়পাটকি পঞ্চায়েতের ৫/১২৬ নম্বর বুথে গুলি চালানোর অভিযোগ ওঠে সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে, তাতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েক জন যুবকের মৃত্যু হয়।  সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশে কোচবিহারের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন দেবাশিস। 

ওই ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। জওয়ানদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মৃতদের পরিবারের লোকজন। তদন্তভার ওঠে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র হাতে। নির্বাচন মিটতেই এর পর দেবাশিসকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। ওই সময়ে দেবাশিসের বহু গুণ সম্পত্তিও বেড়েছিল বলে অভিযোগ করেছিল সিআইডি। সেই দেবাশিসকেই এবার বীরভূমে প্রার্থী করেছে বিজেপি, যা নিয়ে বিতর্ক চলছে। এবার মমতাও মুখ খুললেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget