এক্সপ্লোর

Mamata Banerjee: 'যার বিয়ে সে নিজেই পুরোহিত', বিজেপি-নির্বাচন কমিশন নিয়ে চরম অভিযোগ মমতার

Mamata Banerjee Meeting: মমতার কথায়, 'বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে। সেই কারণেই নির্বাচনী আচরণ বিধি মানে না বিজেপি।' 

কোচবিহার: ভোট প্রচার নিয়ে উত্তপ্ত উত্তরবঙ্গ (North Bengal)। ১৯ এপ্রিল লোকসভা ভোট রয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Coochbehar), আলিপুরদুয়ারে। তার আগে এদিন কোচবিহার যেন রীতিমতো ব্যাটলফিল্ড। একই জেলাই আজ প্রচার-যুদ্ধে নামছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)- মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

বেলা ১২টা নাগাদ কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুমুল আক্রমণ তৃণমূল নেত্রীর। এদিন তিনি বলেন, 'যার বিয়ে সে নিজেই পুরোহিত। বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে। সেই কারণেই নির্বাচনী আচরণ বিধি মানে না বিজেপি।' 

তিনি এও বলেন, 'কেন্দ্রীয় সরকার সংবিধান বা আইন মানে? ওদের একটাই নীতি, এক দেশ, এক দল। বিজেপি বলছে ভোট দাও, এজেন্সি থেকে মুক্তি পাও। কেন আবাসের বাড়ি এখন করতে দিচ্ছে না নির্বাচন কমিশন, বিজেপি বললে তবে ছাড়বেন টাকা। এটা তো প্রশাসনের সিদ্ধান্ত। নির্বাচন বিধি লাগু আছে তাই এখন তো কিছু বলতে পারি না। এখন বিজেপির পার্টি অফিস থেকে ফোন করে বলছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে আমরাই ঠিক করে দেব। কমিশনকে অনুরোধ, বিষয়টা ঝুলিয়ে রাখবেন না'। 

এর পাশাপাশি মোদির কোচবিহার সফর নিয়েও কটাক্ষ করেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, 'আজ একজন আসবেন যিনি এসেই কাঁদবেন। কুমিরের মতো কান্না সব।' প্রসঙ্গত এদিন, বিকেল পৌনে ৪টেয় কোচবিহারের শহরের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদি।  

আরও পড়ুন, 'কামারের ঘা যেদিন মারব সিধে হয়ে যাবে', ফের বেলাগাম দিলীপ

এদিকে, কোচবিহারে আসার আগে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর। 'আমি কোচবিহারের জনসাধারণের মধ্যে আসার জন্য উদগ্রীব হয়ে আছি। আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ বিজেপির সমাবেশে ভাষণ দেব। আমাদের উন্নয়নের কর্মসূচিকে সমর্থন কোচবিহারের মানুষের। আমার দৃঢ় বিশ্বাস, বিজেপিতেই আস্থা রাখবে কোচবিহারবাসী', এক্স হ্যান্ডলে পোস্ট মোদির। 

উত্তরবঙ্গের দুই জেলায় মুখ্যমন্ত্রীর আজ দুটি জনসভা রয়েছে। প্রথমে কোচবিহারের এই মাথাভাঙার গুমানির হাটে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন জলপাইগুড়ির মালবাজারে। সেখানে দুপুর ২টো সভা শুরু হওয়ার কথা। কোচবিহারে আরও ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, আগামীকাল তুফানগঞ্জের নাগুরহাটে, ১২ এপ্রিল দিনহাটায় এবং ১৫ এপ্রিল কোচবিহার দক্ষিণ বিধানসভার সাহেবের হাটে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget