এক্সপ্লোর

Mamata Banerjee: ‘BJP-র হিন্দুত্ব বহিরাগত, হিন্দুধর্ম নয়…আমার সঙ্গে পেরে ওঠে না শুধু,’ হাবড়ায় মমতা

Habra News: মঙ্গলবার হাবড়ায় প্রশাসনিক সভা থেকে বিজেপি-র বিরুদ্ধে সরব হন মমতা।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে এবার সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, বাংলায় আবার বিভাজন ঘটানোই লক্ষ্য বিজেপি-র। বিজেপি যে হিন্দুত্ববাদে ভর করে রয়েছে, তাদের ধর্ম আসল হিন্দুধর্ম নয় বলে জানান তিনি। বিজেপি-র হিন্দুত্বের সঙ্গে বাংলার হিন্দুধর্মের কোনও সম্পর্ক নেই বলে জানান। (Mamata Banerjee)

মঙ্গলবার হাবড়ায় প্রশাসনিক সভা থেকে বিজেপি-র বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, "বিজেপি-র মতো ভয়ানক, কুৎসিত দল আমি দেখিনি। এরা মহিলা-বিরোধী। আসল হিন্দু যাঁরা, সেই হিন্দুধর্ম মানে না ওরা। রামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দ, মতুয়া ঠাকুর, পঞ্চানন বর্মা, রঘুনাথ মুর্মুকে মানে না এরা। এরা নিজেদের মতো করে একটা একটা হিন্দুত্ব বানিয়ে ফেলেছে, যা বহিরাগত হিন্দুত্ব, যার সঙ্গে বাংলার হিন্দুধর্ম, ভারতের হিন্দুধর্মের কোনও সম্পর্ক নেই।" (Habra News)

এত কিছু করার পরও তাঁর সঙ্গে বিজেপি পেরে ওঠে না বলে এদিন মন্তব্য করেন মমতা। তাঁর কথায়, "আমাদের সংস্কৃতিকে ওরা ধ্বংস করতে চায়, নষ্ট করে দিতে চায় আমাদের ঐতিহ্যকে। আমাদের মানুষদের উপর অত্যাচার করতে চায়। শুধু আমার সঙ্গে পেরে ওঠে না। ওরা লাঠি দেখালে, আমি ডান্ডা দেখাই। ওরা জানে, আমার সঙ্গে লড়াই মহা মুশকিল।"

আরও পড়ুন: Mamata Banerjee On CAA : 'দরখাস্ত করলে, নাগরিকত্ব বাতিল হয়ে যাবে' CAA নিয়ে হাবড়ার মতুয়াগড়ে বার্তা মমতার

বিজেপি-কে এদিন বাংলা-বিরোধী বলেও আক্রমণ করেন মমতা। তাঁর বক্তব্য, "পঞ্জাবের শিখভাই, একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলছে। শিখ দেখলে বলছে খালিস্তানি, মুসলিম দেখে বলছে পাকিস্তানি, বাঙালি দেখলে বলছে বাংলাদেশি। দিল্লিকে জিজ্ঞেস করবেন, বাংলাদেশি বলে কত বাঙালির উপর অত্যাচার হয়েছে। আমাদের ভাষাটা এক, সেটাতো অপরাধ নয়! বাংলা ভাষা শুনলে বিজেপি-র পিত্তি চটে যায়। বাংলাকে ওরা পছন্দ করে না। কিন্তু আমরা তো হিন্দিকে ভালবাসি! রবীন্দ্রনাথ 'জন গণ মন' লিখেছিলেন, পঞ্জাব, সিন্ধু, বিন্ধ্য, হিমাচলের কথা লিখেছিলেন। নজরুল ইসলাম লিখেছিলেন! 'কোরাণ-পুরাণ, বেদ-বেদান্ত, বাইবেল-ত্রিপীটক, গ্রন্থসাহিব-জেন্দ আবেস্তা, পড়ে যাও যত সব'। স্বামী বিবেকানন্দ নিম্ন সম্প্রদায়ের বাড়িতে গিয়ে হুঁকো টেনেছিলেন, জাত যায় কি না দেখছিলেন না। সেই নিয়ে নজরুল লিখেছিলেন, 'জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াত করছে খেলা'।"

আজ যারা CAA করছে, কে নাগরিক, কে নয় ঠিক করছে, স্বাধীনতা আন্দোলনের সময় সেই বিজেপি কোথায় ছিল, প্রশ্ন তোলেন মমতা। মমতা জানান, স্বাধীনতা আন্দোলনে বাংলা, পঞ্জাব লড়েছিলেন। নেতাজি, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, প্রফুল্ল চাকি, মতুয়া ঠাকুর, লোকনাথ ঠাকুর, অনুকুল ঠাকুর, সব বাংলার। বাংলায় সব ধর্ম আছে, হিন্দু-মুসলিম-শিখ, খ্রিস্টান, সবাই মিলেমিশে থাকেন বাংলায়। এই ঘৃণার রাজনীতি বাংলায় চলবে না বলে হুঁশিয়ারি দেন মমতা। মমতা জানিয়েছেন, বাংলায় তিনি CAA কার্যকর হতে দেবেন না। এর বিরুদ্ধে সকলকে একজোট হতে আহ্বান জানান তিনি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget