এক্সপ্লোর

Mamata Banerjee On CAA : 'দরখাস্ত করলে, নাগরিকত্ব বাতিল হয়ে যাবে' CAA নিয়ে হাবড়ার মতুয়াগড়ে বার্তা মমতার

Mamata Banerjee : হাবড়ায় বহু মতুয়া সম্প্রদায় ভুক্ত মানুষের বাস। তাঁদের বারবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'পুরোটাই ভাঁওতা, অধিকার কেড়ে নেওয়ার খেলা'

আশাবুল হোসেন, কলকাতা : কিছুদিন আগেই বারাসাতে সভা করে গিয়ে ছিলেন প্রধানমন্ত্রী। আর আজ, মঙ্গলবার জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্র হাবড়ায় প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। হাবড়ার বাণীপুরের এই সভা থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরই সিএএ ইস্যুতে লাগাতার কেন্দ্রকে বাছা-বাছা বিশেষণে আক্রমণ শানালেন। 

সোমবারই দেশজুড়ে জারি হয়েছে নাগরিকত্ব সংশোধন আইন বা CAA। এই আবহে হাবড়ায় মতুয়া-গড়ে গিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সে-দিকে নজর ছিলই। হাবড়ায় বহু মতুয়া সম্প্রদায় ভুক্ত মানুষের বাস। তাঁদের বারবার সতর্ক করে দিলেন, 'পুরোটাই ভাঁওতা, অধিকার কেড়ে নেওয়ার খেলা'

লোকসভা ভোটের আগেই সিএএ জারি হয়েছে সারা দেশে। মুখ্যমন্ত্রীর দাবি, 'অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি, সাবধান থাকতে হবে'। মতুয়া গড়ে দাঁড়িয়ে তাঁর দাবি, যে সিএএ কেন্দ্র ঘোষণা করেছে, তার বৈধতা নিয়ে সন্দেহ আছে। পুরোটাই ভাঁওতা, অধিকার কেড়ে নেওয়ার খেলা।  দরখাস্ত করলে, নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না। 

আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দন সিএএ-র বিরুদ্ধেই সরব হয়েছেন। বারবার বাংলায় সিএএ লাগু করতে দেব না বলে বার্তা দিয়েছেন। আবারও মতুয়া গড়ে দাঁড়িয়ে তিনি বললেন, সিএএ কোনওভাবেই রাজ্যে প্রয়োগ করতে দেব না। বাংলায় এনআরসি করতে দেব না, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। 

সেই সঙ্গে মমতার দাবি, সিএএ-র জন্য আবেদন করলে যাঁরা নাগরিক, তাঁরা অনুপ্রবেশকারী হয়ে যাবেন।  এর আগে সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, 'যদি কোনও বৈষম্য হয় সেই জিনিষ আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক। ছেলের হাতের মোয়া, ললিপপ এই ২ দিনে তো কাউকে দিতে পারবে না। বলবে পোর্টালে নাম লেখান। পোর্টালে তো সবাই নাম লেখাবে। আজকে যদি ক্যা করে বলেন আপনারা নাগরিক তাহলে কি এদিন নাগরিক ছিল না? এই জন্যই কি মতুয়াদের আধার কার্ড বাতিল হচ্ছিল? জমিজমা করেছে, চাকরি করছে তারমানে সেগুলো সব বাতিল? আইনত হবে তো বিষয়টা? এতদিন এদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এদের ভোটের কোনও মূল্য নেই। যদি ক্যা দেখিয়ে, যারা এখানকার নাগরিক তাঁদেরকে ক্যানসেল করা হয় আমরা স্ট্রং প্রতিবাদ করব। ' 

 লোকসভা ভোটের আগে মোদি সরকার CAA কার্যকর করে দেওয়ায়  সংঘাতের জল কোথায় গড়াবে, সেটাই দেখার। কারণ ইতিমধ্যেই বিজেপি সাংসদ  শান্তনু ঠাকুর দাবি করেছেন, সিএএ লাগু হলে মানুষের উপকার হবে। এর ফলে কারও নাগরিকত্ব যাবে না।এর ফলে বিজেপির আসনসংখ্যা বাড়বে বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন :

নাগরিকত্বের জন্য আবেদন করবেন কোথায় ? এই নথিগুলি সঙ্গে আছে তো ?

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget