এক্সপ্লোর

Mamata Banerjee: এবারের ভোটে ক'টি আসন পাবে তৃণমূল? কী বলছে হিসেব? জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee at Election: বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে ধন্যবাদ জানান, এত রোদ ও অন্যান্য প্রতিকূলতা পেরিয়েও লাইন দিয়ে, এত বিপুল পরিমাণে ভোটদান করার জন্য।

কলকাতা: পশ্চিমবঙ্গে ২ দফায় নির্বাচন শেষ, এবার পালা ফলপ্রকাশের। আগামী ৪ তারিখ গণনা, এদিনই প্রকাশ্যে আসবে ২০২৬-এর মসনদে বসবে কে? তার আগেই, পশ্চিমবঙ্গের মানুষ আর সাধারণ কর্মী সমর্থকদের জন্য বিশেষ বার্তা পাঠালেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ১০ মিনিটের একটি ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল সমর্থকদের ভোকাল টনিক দিলেন, তেমনই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আশ্বাস দিলেন যে, এবার সরকার গড়ছে তৃণমূলই। 

'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে'

এদিনের ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে ধন্যবাদ জানান, এত রোদ ও অন্যান্য প্রতিকূলতা পেরিয়েও লাইন দিয়ে, এত বিপুল পরিমাণে ভোটদান করার জন্য। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত কর্মীদেরও ধন্যবাদ জানান, সেই সমস্ত কর্মীদের যাঁরা অনেকরকমের ঝুঁকি নিয়ে নির্বাচন করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের ভিডিও বার্তায় বলেন, ২০২৬-এ সরকার গড়বে তৃণমূলই কারণ বিরোধীরা জব্দ হয়ে গিয়েছে ভোটবাক্সেই। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'আমি বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে, সেটা বিজেপি অফিস থেকে বেলা ১টা ৮ মিনিটে সার্কুলেট করেছে। টাকা দিয়ে বলেছে, যাতে এটা দেখানো হয়। আমি জানতে পেরেছি। আমরা ২৩০টি আসন ও পেয়ে যেতে পারি, ২২৬ পেরিয়ে যাবই ২০২৬-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি আমার ভরসা, বিশ্বাস, আস্থা রয়েছে।'

আরও পড়ুন: Election News Live Updates: 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে', বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

শিশু ও মহিলাদের মেরেছে সেন্ট্রাল ফোর্স

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'গতকাল সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার করেছে, নতুন যে সমস্ত পুলিশেদের নিয়োগ করা হয়েছে, যাঁরা আমাদের হাতে ছিলেন না... তাঁর ভীষ মেয়েদের, বাচ্চাদের মেরেছে।উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে, ওঁর পরিবারের জন্য শোকপ্রকাশ করার ভাষা আমার নেই। ওঁর পরিবারের পাশে আমরা থাকব। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়ায় অনেককে গ্রেফতার করেছে ইচ্ছাকৃতভাবে। যে সমস্ত মানুষ জীবন দিয়ে সারাজীবন তৃণমূল কংগ্রেস করেছেন, তাঁদের গ্রেফতার করা হয়েছে, যেন তাঁরা কাজ না করতে পারেন। বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী।' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, 'সারারাত জেগে ইভিএম পাহারা দিতে হবে।'

আরও পড়ুন: West Bengal Election: 'পুলিশ-প্রশাসন চাইলে...' নির্বাচন নিয়ে এ কী বললেন দিলীপ ঘোষ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget