এক্সপ্লোর

Mamata on Doordarshan Logo: নির্বাচনী মরশুমে দূরদর্শনের গৈরিকীকরণ, কমিশন কী করছে? প্রশ্ন তুললেন মমতা

Mamata Banerjee: গেরুয়া রঙের নতুন লোগো প্রকাশ নিয়ে এই মুহূর্তে কাটাছেঁড়া চলছে দেশ জুড়ে।

কলকাতা: দলের সাংসদ মুখ খুলেছেন আগেই। দূরদর্শনের গৈরিকীকরণে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনী চলাকালীন দূরদর্শনের এই রংবদলে তিনি স্তম্ভিত বলে জানালেন। জাতীয় সম্প্রচার মাধ্যমকে বিজেপি-র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন মমতা। (Mamata on Doordarshan Logo)

গেরুয়া রঙের নতুন লোগো প্রকাশ নিয়ে এই মুহূর্তে কাটাছেঁড়া চলছে দেশ জুড়ে। সেই আবহেই শনিবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হন মমতা। তিনি লেখেন, 'দেশে যখন জাতীয় নির্বাচন চলছে, সেই সময় আচমকা দূরদর্শনের গৈরিকীকরণ এবং লোগো পরিবর্তনে স্তম্ভিত আমি। এই পদক্ষেপ নিঃসন্দেহে অনৈতিক, সম্পূর্ণ বেআইনি এবংস্পষ্ট বোঝা যাচ্ছে যে জাতীয় সম্প্রচার মাধ্যমকে বিজেপি-র সমর্থনে ব্যবহার করা হচ্ছে'।

নির্বাচন যখন চলছে, আদর্শ আচরণবিধি যখন কার্যকর নির্বাচন কমিশন কী ভাবে এটা হতে দিল, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তাঁর বক্তব্য, ' নির্বাচন কমিশন কী করে এই নগ্ন, গেরুয়াপন্থী আদর্শ আচরণবিধি ভঙ্গে অনুমোদন দিল? অবিলম্বে এ নিয়ে পদক্ষেপ করুক নির্বাচন কমিশনে, দূরদর্শনের পুরনো নীল লোগো ফিরিয়ে আনার ব্যবস্থা করুক'। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও মমতার দাবিতে আপত্তি জানিয়েছেন। তাঁর কথায়, "গেরুয়াতে ওঁর এত আপত্তি কেন?"

আরও পড়ুন: Doordarshan Logo Row: ‘প্রসার ভারতী এখন প্রচার ভারতী’, দূরদর্শনের গৈরিকীকরণে তরজা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

গত মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট X  (সাবেক ট্যুইটার)-এ একটি ভিডিও পোস্ট করে দূরদর্শন, তাতে গেরুয়া রঙের নতুন লোগো প্রকাশ করা হয়। ওই পোস্টে লেখা হয়, 'মূল্যবোধ একই রয়েছে, শুধু নতুন অবতারে ধরা দিলাম। খবরের নতুন যাত্রার জন্য তৈরি হোন, যা আগে কখনও দেখেননি। নয়া DD- News-এর সাক্ষী হোন'। 

বিষয়টি নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রসার ভারতীর সিইও পদে আসীন ছিলেন তিনি। জহর লেখেন, 'জাতীয় সম্প্রচারক দূরদর্শন ঐতিহাসিক লোগোটিকে গেরুয়া করেছে। সংস্থার প্রাক্তন সিইও হিসেবে বলব, অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে এই গৈরিকীকরণ ঘটতে দেখছিলাম আমি। আমার মনে হয়, প্রসার ভারতী আর নেই, বর্তমানে সেটি প্রচার ভারতী'। লোকসভা নির্বাচনের মুখে এই গৈরিকীকরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন জহর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget