এক্সপ্লোর

Mamata Banerjee Speech: বাংলার জয়, বাংলাই পারে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এখনই বিজয়মিছিল করবেন না। কোভিডে অনেকে আক্রান্ত। সেই কথা মাথায় রাখতে হবে। বলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বাংলার জয়, বাংলাই পারে। এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূল কর্মীদের তিনি স্মরণ করিয়ে দেন, এখনই বিজয়মিছিল করবেন না। কোভিডে অনেকে আক্রান্ত। সেই কথা মাথায় রাখতে হবে।

কিছুক্ষণ পরই সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল নেত্রী। সেখানে বিস্তারিতভাবে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেবেন তিনি। তার আগে দুসোর বেশি আসন নিয়ে জয়ের পর অল্প সময়ের জন্য কালীঘাটে দলীয় কর্মীদের সামনে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূল নেত্রী বলেন, সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্ত করোনাবিধি মেনে চলুন। সকলে মাস্ক ব্যবহার করুন। যার পরই তিনি জানান এটা বাংলার জয়, বাংলাই পারে।

হাইভোল্টেজ ব্যাটল বেঙ্গলে দুশোর বেশি আসন জিতে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করার পথে তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয়বার ক্ষমতা দখলের সামনে দাঁড়িয়ে বেশ কঠিন লড়াইয়ে জিতে স্বাভাবিকভাবেই আপ্লুত, আনন্দিত তৃণমূল কর্মী-সমর্থকরা। তাই জয়ের জন্য তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি বর্তমানে রাজ্য যে করোনাকালের সংকটের মধ্যে দিয়ে চলেছে তাঁর জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার কথাও মনে করিয়ে দেন তিনি।

সকাল থেকে ভোট গণনা পর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লিড নিতে শুরু করে তৃণমূল কংগ্রেস। বেলা গড়াতেই যা ক্রমশ পরিণত হয় সবুজ ঝড়ে। সব বুথফেরত সমীক্ষায় দেখানো আসন সংখ্যার থেকে অনেক বেশি আসনে জেতে ঘাসফুল শিবির। তবে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা বজায় ছিল নন্দীগ্রাম কেন্দ্র ঘিরে। এএনআই সূত্রে প্রথমে খবর ছিল সেখানে ১২০০ ভোটে জিতেছেন তৃণমূল সুপ্রিমো। পরে অবশ্য জানা যায় ১৯৫৩ ভোটে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার বিধান প্রসঙ্গে কিছুদিন আগেই এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী সুরে বলেছিলেন দুই-তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। আবেগের টানে নন্দীগ্রামে লড়াই করার প্রসঙ্গ মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অন্য কোনও কেন্দ্রে লড়লে হয়তো বেশি ভোটে জিততাম কিন্তু কথা দিলে আমি কথা রাখি। যদিও শেষপর্যন্ত হার মানতে হল তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget