এক্সপ্লোর

TMC Candidate 2024: বিজেপি থেকে তৃণমূলে গিয়েই লোকসভার প্রার্থী, X-হ্যান্ডেলে খোঁচা মালব্যর

Lok Sabha Election 2024:পদ্মশিবিরের একাধিক নেতা-বিধায়ক যোগ দিয়েছিলেন তৃণমূলে। তাঁদের মধ্যেই এবার অনেকে লোকসভায় ঘাসফুল শিবিরের প্রার্থী।

কলকাতা: বাংলার রাজনীতিতে দলবদল এখন চেনা ঘটনা। গতবারের লোকসভা ভোটের তৃণমূল (TMC) থেকে বিজেপিতে যোগ দিয়ে ভোটের টিকিট পাওয়ার ঘটনা ঘটেছে। ২০২১ সালে রাজ্যে তৃণমূলের বিপুল জয়ের পর থেকে উল্টোস্রোত দেখা গিয়েছিল। পদ্মশিবিরের একাধিক নেতা-বিধায়ক যোগ দিয়েছিলেন তৃণমূলে। এবার লোকসভা ভোটে এমনই চার জন তৃণমূলের টিকিট পেলেন যাঁরা বিজেপি থেকে যোগ দিয়েছিলেন রাজ্যের শাসক শিবিরে। সেই চারজন হলেন- বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী।

তৃণমূল থেকে পদ্মশিবিরে গিয়ে বনগাঁ বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। জয়ের পরে আবার তিনি তৃণমূলে ফিরে আসেন। বনগাঁয় দলের সংগঠনের দায়িত্বও পালন করেছেন। এবার মতুয়া-অধ্যুষিত বনগাঁ লোকসভায় তাঁর উপরেই ভরসা রাখল তৃণমূল (TMC Candidate 2024)। ঘাসফুল প্রতীকে ওই কেন্দ্র থেকে লড়বেন বিশ্বজিৎ দাস। 

এই তালিকায় আরও একটি নাম কৃষ্ণ কল্যাণী। বিজেপি টিকিটে রায়গঞ্জ থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। পরে রাজ্যের শাসক শিবিরে যোগ দেন, যদিও বিধায়ক পদ ছাড়েননি। বেশ কিছু দিন আগে কৃষ্ণ কল্যাণীর বাড়ি-অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল যে তাদের দলে যোগ দেওয়ায় বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসা নিচ্ছে। এবার সেই কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করল তৃণমূল। 

বিপ্লব মিত্র বহু পুরনো তৃণমূল কর্মী। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন বিপ্লব মিত্র। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। বিজেপিতে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপরে আবার ফিরে আসেন তৃণমূলে। তারপর দলের সংগঠন সামলেছেন, পূর্ণমন্ত্রীও হয়েছেন। এবার তাঁকে লোকসভায় পাঠানোর পরিকল্পনা তৃণমূলের। বালুরঘাটে থেকে প্রার্থী করা হল তাঁকে। 

দলবদলের পরে সবচেয়ে দ্রুত প্রার্থী তালিকায় নাম উঠল মুকুটমণি অধিকারীর। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি। ৭ মার্চই কলকাতায় তৃণমূলের মিছিলে দলবদল করেন তিনি। এবার তাঁকে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করল তৃণমূল। মতুয়াদের সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ মুকুটমণি অধিকারী। মতুয়া অধ্যুষিত এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী, পাশাপাশি তৃণমূলের সংগঠনও খুব শক্তিশালী। মতুয়াদের ভোটের ভাগ নিয়ে বারবার দুই দলের টানাপড়েন সামনে এসেছে। তাপস রায়কে যখন তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে এসে চমক দিয়েছিল বিজেপি, তারপরেই বিজেপি থেকে মতুয়া-মুখ মুকুটমণি অধিকারীকে তৃণমূলে নিয়ে চমক দিয়েছিল ঘাসফুল শিবির। এবার তাঁকেই প্রার্থী করে ফের চমক। 

বিষয়টি নিয়ে খোঁচা দিয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। তবে তাঁর তালিকায় বিজেপি থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী হওয়ার তালিকায় রয়েছেন ৭ জন। বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী ছাড়াও রয়েছেন কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এবং সুজাতা মন্ডল।

 

কীর্তি আজাদ আগে বিজেপিতে ছিলেন, বেশ অনেকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। শত্রুঘ্ন সিনহা বিজেপি ছাড়ার পরে উপনির্বাচনে আসানসোল থেকে তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন, তাঁকেই টিকিট দিল বিজেপি। সুজাতা মণ্ডলও বিজেপিতে ছিলেন, সৌমিত্র খাঁ-এর সঙ্গে ঝামেলার প্রায় সঙ্গেই সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান তিনি। তারপরে তৃণমূলের হয়ে মাঠে নেমে সংগঠনও করেছেন।

আরও পড়ুন: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget