এক্সপ্লোর

Narendra Modi Cooch Behar Rally: ‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন

Narendra Modi on TMC Manifesto: রবিবার কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা' থেকে তৃণমূলকে আক্রমণ করলেন মোদি।

কোচবিহার: ভোটঘোষণার পর প্রথম সভা রাজ্যে। আর তাতেই তৃণমূলকে ধারাল আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুললেন তিনি। গত ১৫ বছরে তৃণমূল পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে দিয়েছে বলে দাবি করলেন। পাশাপাশি, নির্বাচনী ইস্তেহার নিয়েও তৃণমূলকে বিঁধলেন তিনি। (Narendra Modi on TMC Manifesto)

রবিবার কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা' থেকে তৃণমূলকে আক্রমণ করলেন মোদি। রাজ্যে ফের ক্ষমতায় এলে কী কী কাজ করা হবে, তা নিয়ে 'বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা' নামে নির্বাচনী ইস্তেহার ২০২৬ প্রকাশ করেছে জোড়াফুল শিবির। 'ইস্তেহার' শব্দটি নিয়েই এদিন কটাক্ষ ছুড়ে দেন মোদি। বলেন, "আপনারা দেখেছেন, তৃণমূল ঘোষণাপত্র প্রকাশ করেছে, যার নাম বাংলায় রাখেনি। বরং ইস্তেহার বলা হচ্ছে। ভেবে দেখুন কেমন ভাবে বাংলার পরিচয় বদলে দিচ্ছে। ইস্তেহার শব্দটির ব্যবহার কী জন্য হয়েছিল বাংলায়? ১৯০৫ সালে সাম্প্রদায়িক শক্তি বাংলায় লাল ইস্তেহার জারি করেছিল। তার পর হিন্দুদের প্রাণ সংহার করা হয়েছিল। তৃণমূল সেই কথা মনে করাতে চাইছে।" (Narendra Modi Cooch Behar Rally)

তৃণমূলকে আক্রমণ করে মোদি আরও বলেন, "ভুলবেন না, এই নির্মম সরকার প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে, একটি বিশেষ ধর্মের লোক হিন্দুদের থাকা কঠিন করে দেবে। তুষ্টিকরণের এমন নোংরা খেলা বাংলার সম্মান ও সংস্কৃতিকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। বাংলার পরিচয় বদলে দেওয়ার চেষ্টা করছে যারা, তাদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলা। বাংলার পরিচয় বদলানোর চেষ্টা যে করছে, তার বিদায় হবে।"

লিখিত নির্বাচনী প্রতিশ্রুতিকে ইস্তেহার বলার চল নতুন নয়। তৃণমূলই নয় শুধু, সিপিএম-ও নিজেদের প্রতিশ্রুতিতে ইস্তেহার শব্দটি রেখেছে। সেই শব্দটি নিয়েই আপত্তি তুললেন মোদি। ইস্তেহার বা ইস্তাহার শব্দটি মূলত আরবি শব্দ 'ইশতিহার' থেকে এলেও, ফারসিতেও সেটির ব্যবহার বহুল। অন্য আরও অনেক শব্দের মতোই সেটি বাংলা ভাষায় পাকাপাকি জায়গা করে নিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও 'ব্রজবিলাস'-এ 'ইস্তাহার' শব্দটি ব্যবহার করেন। যদিও মোদির দাবি, ইস্তেহার শব্দ ব্যবহার করে বাংলার পরিচয় বদলে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। 

এ নিয়ে মোদিকে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর বক্তব্য, "ইস্তেহার শব্দটি ব্যবহার যদি তুষ্টিকরণে ব্যবহৃত হয়, তাহলে উনি অনেক বেশি চিনাদের তুষ্টি করেন। সারা ক্ষণ চিন চিন করেন। উনি চা, চা করেন, উনি নিজেকে চা-ওয়ালা বলেন। এই চা শব্দটি চিনা শব্দ, চিনি একটি চিনা শব্দ। ওঁর খেতে ভাল লাগে খুব, অনেক বার বলেছেন, আনারস। আনারস শব্দটি পর্তুগিজ। উনি যদি জানতেন, বাংলা শব্দভাণ্ডারে এবং ভারতের আঞ্চলিক ভাষায় একটিতে অন্য ভাষা ঢুকে পড়ে। এই যে ম্যানিফেস্টো বলছেন, সেটা তো ইতালিয়ান শব্দ। বাংলা এবং বাঙালিকে অপমান করছেন।"

ঘটনাচক্রে, এখনও পর্যন্ত নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেনি বিজেপি। এপ্রিলের প্রথম সপ্তাহেই তাদের ইস্তেহার সামনে আসার কথা। রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সেখানে একাধিক প্রতিশ্রুতি থাকতে পারে। ভোটমুখী কেরলে ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করেছে তারা, যাতে দারিদ্রসীমার নীচে থাকা মহিলাদের মাসে মাসে ২৫০০ টাকা, বিধবা ও প্রবীণদের ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বছরে দু'টি করে রান্নার গ্যাসের সিলিন্ডারও বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করেছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget