এক্সপ্লোর

Narendra Modi: তৃণমূলের অস্তিত্বরক্ষার লড়াই, বাংলাতেই সবচেয়ে ভাল ফল BJP-র, বললেন মোদি

Lok Sabha Elections 2024: মঙ্গলবার মোদির বঙ্গসফরের মধ্যেই তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই।

নয়াদিল্লি: আর মাত্র একদফায় ভোটগ্রহণ বাকি, তার আগে শেষ লগ্নেও পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি। শনিবার সপ্তম দফায় ভোটগ্রহণের আগে ফের বঙ্গসফরে প্রচারে করতে এসেছেন মোদি। কলকাতায় প্রথম রোড শো-ও করছেন। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ যে তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যে এসে পৌঁছনোর আগে তা আবারও জানিয়ে দিলেন তিনি। (Narendra Modi)

মঙ্গলবার মোদির বঙ্গসফরের মধ্যেই তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। সেখানে পশ্চিমবঙ্গে ভালফল করা নিয়ে তাঁরা যথেষ্ট আত্মবিশ্বাসী বলে জানান মোদি। শুধু তাই নয়, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি-ই সবচেয়ে ভাল ফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তৃণমূল হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন। (Lok Sabha Elections 2024)

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে। গত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেইছেন, তিনটি আসন থেকে ৮০-তে পৌঁছে গিয়েছি আমরা। গত লোকসভা নির্বাচনেও বেশ সমর্থন পেয়েছিলাম। এবারের নির্বাচনে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে ভাল ফল করবে বিজেপি। সেখানেই সবচেয়ে বেশি সাফল্য পাচ্ছে বিজেপি।"

আরও পড়ুন: Gurmeet Ram Rahim Singh: গত দু'বছরেই সাত বার প্যারোল মঞ্জুর, এবার খুনের মামলায় বেকসুর খালাস পেলেন রাম রহিম

এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একধাক্কায় বিজেপি পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জয়ী হয়েছিল। তৃণমূল সেবার পেয়েছিল ২২টি আসন। এবারের নির্বাচনে বিজেপি-র পক্ষে সমর্থন আরও বেশি, বিজেপি একতরফা সমর্থন পেতে চলেছে বলে দাবি মোদির। জনতা জনার্দন এগিয়ে আসছেন। এর ফলে তৃণমূল শঙ্কিত হয়ে পড়েছে  বলে মন্তব্য করেন তিনি। 

এদিন মোদি বলেন, "লাগাতার খুন, হামলা হয়ে চলেছে। বিজেপি কর্মীদের জেলে ভরে রাখা হচ্ছে নির্বাচনের আগে। এত অত্যাচারের পরই দলে দলে মানুষ ভোট দিতে বেরোচ্ছেন।" কলকাতা হাইকোর্ট সম্প্রতি তৃণমূল জমানার যে ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করেছে, এদিন সেই নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন মোদি। সংবিধান বহির্ভূত ভাবে তৃণমূল ধর্মের নিরিখে সংরক্ষণ দিয়েছে বলে দাবি তাঁর। 

কলকাতা হাইকোর্টের নির্দেশ মানেন না বলে আগেই জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যা। কিন্তু মোদির বক্তব্য, "সংবিধানে অনুমোদননেই বলেই হাইকোর্ট বাতিল করেছে। দুর্ভাগ্যজনক বিষয় হল, ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে বিচারব্যবস্থাকেও আক্রমণ করা হচ্ছে। কোনও পরিস্থিতিতেই আদালতের নির্দেশ মানবেন না বলে ঘোষণা করছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget