এক্সপ্লোর

Kshudiram Tudu : ১৫ বছর পর পূর্ণমন্ত্রী পেল জঙ্গলমহল, উচ্ছ্বসিত গ্রামবাসী

WB Minister Kshudiram Tudu : দীর্ঘ ১৫ বছর পর ফের জঙ্গলমহলের কোনও বিধায়ক পূর্ণমন্ত্রী। ক্ষুদিরাম টুডু মন্ত্রী হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত গ্রামবাসী।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়ল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা সহ বহু বিধায়কদের নিয়ে গঠিত হয় মন্ত্রিসভা। আর বিজেপির এই নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রানিবাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু। জঙ্গলমহলের বারিকুল থানার প্রত্যন্ত বাগডুবি গ্রামেই তার বেড়ে ওঠা ও পড়াশোনা। গ্রামের ছেলে পূর্ণমন্ত্রী হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গোটা এলাকাজুড়ে।                                        

পেশায় শিক্ষক ক্ষুদিরাম টুডু। ২০১৬ ও ২০২১ সালে রানিবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তৃণমূলের বিপক্ষে দু'বারই পরাজিত হতে হয়েছিল তাঁকে। অবশেষে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান। এবার বিপুল ভোটে জয়লাভ করেন। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বও পেলেন তিনি।                   

দীর্ঘ ১৫ বছর পর ফের জঙ্গলমহলের কোনও বিধায়ক পূর্ণমন্ত্রী হলেন। আর এই আনন্দে এলাকার মানুষদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এর আগে বাম আমলে জঙ্গলমহলের রাইপুর বিধানসভার বিধায়ক হয়েছিলেন উপেন কিস্কু, তারপর পূর্ণমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন তিনি।               

এই খবরে ক্ষুদিরাম টুডুর বাড়ি বাগডুবি গ্রামের বাসিন্দারা খুব খুশি। তার দাদা-বৌদি সহ পরিবারের সদস্যরাও খুব আনন্দিত। গ্রামের বাসিন্দারাও আনন্দে আত্মহারা। তাদের আশা, বাড়ির ছেলে মন্ত্রী হওয়ায় এবার এলাকার ভাল উন্নয়ন হবে। স্থানীয়দের দাবি, জঙ্গলমহলের এই প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এখনও স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, শিক্ষা ব্যবস্থা ও রাস্তা-ঘাটের একাধিক সমস্যা রয়েছে। ক্ষুদিরাম টুডু প্রথমবার গ্রামে ফিরলেই এসব সমস্যা সমাধানের দাবি জানানো হবে বলে জানান সেই এলাকার বাসিন্দারা।                 

গ্রামের কয়েকজন পড়ুয়া বলেন, এলাকায় এখনও ঠিকমতো ইন্টারনেট পরিষেবা নেই। মোবাইল নেটওয়ার্কও প্রায়শই কাজ করে না। ফলে অনলাইনে পড়াশোনায় চরম সমস্যার মুখে পড়তে হয়। নতুন মন্ত্রীর কাছে দ্রুত এই সমস্যার সমাধানের দাবিও তুলেছেন তারা। ক্ষুদিরাম টুডুর পাশাপাশি, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিকও হচ্ছেন মন্ত্রী।                              

শপথ নেওয়ার পর ভুয়ো SC-ST সার্টিফিকেট দেওয়া অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ইচ্ছাকৃতভাবে শিক্ষা থেকে আদিবাসীদের বঞ্চিত করে রেখেছিল তৃণমূল সরকার, অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব' বলে জানিয়ে দেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget