এক্সপ্লোর

Panchayat Elections 2023:CPM-এর প্রার্থী হয়েছে ভাই, মনোনয়ন প্রত্যাহারও করেননি, তৃণমূল থেকে বহিষ্কৃত INTTUC নেতা

Bagdah News:উত্তর ২৪ পরগনার বাগদা পূর্বের INTTUC ব্লক সভাপতি গণেশ ঘোষ। তাঁকেই তৃণমূল বহিষ্কার করেছে বলে জানা গিয়েছে।

সমীরণ পাল, বাগদা: প্রথমে মনোনয়ন জমা দেওয়া ঘিরে টানাপোড়েন (Panchayat Elections 2023)। বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা বলে অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। তার পর আবার মনোনয়ন প্রত্যাহারের জন্যও চাপ দেওয়ার অভিযোগ ওঠে। এবার বাগদায় (Bagdah News) সিপিএম (CPM) প্রার্থী ভাইয়ের মনোনয়ন প্রত্যাহার না করাতে পারায়  তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন INTTUC নেতা। 

উত্তর ২৪ পরগনার বাগদা পূর্বের INTTUC ব্লক সভাপতি গণেশ ঘোষ। তাঁকেই তৃণমূল বহিষ্কার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গণেশের ভাই সিপিএম-এর টিকিটে প্রার্থী হয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে। ভাইকে মনোনয়ন প্রত্যাহার না করাতে পারাতেই দল থেকে বহিষ্কার করা হয়েছে গণেশকে। 

তবে শুধু ভাইয়ের মনোনয়ন প্রত্যাহার করাতে না পারার জন্যই নয়, দীর্ঘ দিন ধরেই গণেশকে নিয়ে অভিযোগ জমা হচ্ছিল বলে দলীয় সূত্রে খবর। জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিতরণ নিয়ে দলের মধ্যে অসন্তোষ ধরা পড়ে। তাতে গোঁজ প্রার্থী দেওয়ার অভিযোগ ওঠে, অর্থাৎ টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল হয়ে দাঁড়ানোর হিড়িক দেখা যায়। 

আরও পড়ুন: Panchayat Elections 2023: তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসানোই লক্ষ্য! ‘আমাদের একবার সুযোগ দিন’, নদিয়ায় বললেন শুভেন্দু

গণেশের বিরুদ্ধেও তেমন অভিযোগ ছিল বলে তৃণমূল সূত্রে খবর। যে কারণে দলের নেতাদের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দেওয়ার অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। গোঁজ প্রার্থীদের ৭২ ঘণ্টার মধ্যে লিফলেট বিলি করে ভোটে না লড়ার কথা জানানোর নির্দেশ দেন বাগদার তৃণমূল বিধায়ক।

তার পরও গণেশ নিজের ভাইয়ের মনোনয়ন প্রত্যাহার করাননি বলে অভিযোগ। সেই আবহেই তাঁকে বহিষ্কার করা হল। এ নিয়ে তৃণমূলকে তীব্র কটা৭ করেছে বিজেপি। তাদের স্থানীয় নেতৃত্বের মতে, ভোটে জিতলে এই বিক্ষুব্ধরাই শাসকদলের গলার মালা হয়ে যাবে। 

অন্য দিকে,দল তাঁর মনোনীত প্রার্থীদের টিকিট দেয়নি বলে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আবদুর রহিম দিলু। এবার টিকিট-বিক্ষোভে ভাঙন ধরল শাসক শিবিরে। তৃণমূল বিধায়কের ভাই-সহ হাজার খানেক কর্মী, সমর্থক যোগ দিলেন বাম, কংগ্রেস ও আইএসএফে।

বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের গোকনা গ্রামে এই যোগদান কর্মসূচি হয়। তৃণমূল বিধায়কের ভাইয়ের দাবি, দুর্নীতির প্রতিবাদেই শাসকদলের সঙ্গত্যাগ করেছেন তাঁরা। বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিম দিলুর প্রতিক্রিয়া মেলেনি। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget