এক্সপ্লোর

Panchayat Elections 2023: তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসানোই লক্ষ্য! ‘আমাদের একবার সুযোগ দিন’, নদিয়ায় বললেন শুভেন্দু

Suvendu Adhikari: সংখ্যালঘু ভোট বঙ্গ রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের।

শিবাশিস মৌলিক, কলকাতা: 'যদি কথায় আর কাজে মিল না থাকে, তাহলে আর আপনাদের সামনে ২৪-এ আসব না', পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে কল্যাণীর সংখ্য়ালঘু অধ্যুষিত ঘোড়াগাছায় গিয়ে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, "আমাদের একবার সুযোগ দিন।" বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল (TMC)। 

সংখ্যালঘু ভোট বঙ্গ রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে সেই ভোট নিজেদের দিকে টানতে এবার তৎপর হল বিজেপি (BJP)। শনিবার নদিয়ার কল্যাণীর ঘোড়াগাছায় ভোট প্রচারে যান শুভেন্দু অধিকারী।

এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের। সেখানে গিয়ে তৃণমূলকে নিশানা করে সংখ্যালঘুদের মন জয়ে ঢালাও প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বলেন, "এখন সংখ্যালঘুরা বুঝছে, চোর তৃণমূল তাদের এগিয়ে যাবার বিষয় নিয়ে ভাবে না। আমাদের একবার সুযোগ দিন। আমরা মানুষের পঞ্চায়েত করব। ধর্ম-বর্ণ দেখে নয়। গ্রামসভা ডেকে আবাস দেব। সভায় বিজেপির পতাকাও রাখব না। যদি না কথায় কাজে মিল থাকে, তাহলে আর আপনাদের সামনে ২৪-এ আসব না।"

আরও পড়ুন: Panchayat Election 2023: কোচবিহারে ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়

বিজেপি কর্মী-সমর্থকদের মুখে 'জয় শ্রীরাম' স্লোগান নিয়ে বার বার বিতর্ক বেধেছে। তার ব্য়াখ্য়াও দেন শুভেন্দু। বলেন, "জয় শ্রীরাম কেন বলেন? অনেকেই আপনারা প্রশ্ন করেন. জয় শ্রীরাম নিশ্চয়ই আমার আরাধ্য দেবতা রাম. কিন্তু রাম রাজ্য মানে কি? মাথায় ছাদ, পেটে ভাত। এটা সুশাসন।"

শনিবার মঞ্চে, বিজেপি-তে যোগ দেয় বেশকিছু সংখ্য়া লঘু পরিবার। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট প্রায় ৩০ শতাংশ। পর্যবেক্ষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৬০ থেকে ৬৮টিতে ফ্যাক্টর হিসেবে কাজ করে বাংলাভাষী মুসলিম সম্প্রদায়। আরও প্রায় ৩০টি আসনে আংশিকভাবে তাঁদের প্রভাব রয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্যের ১৮টি সংখ্যালঘু অধ্যুষিত আসনের ৪টি তৃণমূলের থেকে বিজেপি-র হাতে গিয়েছে।
এগুলি হল বালুরঘাট, কোচবিহার, বনগাঁ এবং রানাঘাট। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, শুভেন্দু অধিকারীরাও কি বুঝতে পারছেন, সংখ্যালঘু ভোটে থাবা বসাতে না পারলে বাংলা দখলের স্বপ্ন অধরাই থাকবে?

এতদিন, নমাজ পাঠের সময় সিপিএম ও কংগ্রেসকে মাইক বন্ধ রাখতে দেখা যেত। এদিন ইঙ্গিতপূর্ণভাবে শুভেন্দু অধিকারীও নমাজ শুরু আগে সভা শেষ করে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget