এক্সপ্লোর

Odisha News : ২৪ বছরের শাসনের অবসান, ইস্তফা নবীনের; ওড়িশায় শুরুর পথে BJP-জমানা

BJP Rule to Start in Odisha: ওড়িশা বিধানসভায় আসন সংখ্যা ১৪৭টি। এর মধ্যে বিজেপি ৭৮টিতে জয়লাভ করেছে। অন্যদিকে, বিজেডি জিতেছে ৫১টিতে।

ভুবনেশ্বর : ২৪ বছরের দীর্ঘ শাসনের কার্যত অবসান। বিধানসভা ও লোকসভা ভোটে ব্যর্থতা বিজু জনতা দলের। ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নবীন পটনায়েক। এদিন ওড়িশার রাজ্যপাল রঘুবীর দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

১৯৯৭ যেতে শাসন শুরু। দীর্ঘ ২৪ বছরের রাজত্বে নবীন পটনায়েক ওড়িশাকে দেশের অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছেন। কিন্তু, বিজেপির কাছে পরাজয়ের জেরে সেই শাসনের কার্যত অবসান ঘটল।

ওড়িশা বিধানসভায় আসন সংখ্যা ১৪৭টি। এর মধ্যে বিজেপি ৭৮টিতে জয়লাভ করেছে। অন্যদিকে, বিজেডি জিতেছে ৫১টিতে। ম্যাজিক ফিগার ৭৪-এর অনেক আগেই থামতে হয়েছে তাদের। ১৪টি আসন পেয়েছে কংগ্রেস। শুধু, বিধানসভা নির্বাচনেই নয়, লোকসভা ভোটেও ওড়িশাবাসীর জনাদেশ গিয়েছে গেরুয়া শিবিরের দিকে। রাজ্যের ২১টি আসনের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে বিজেপি। বাকি একটি আসনে জিতেছে কংগ্রেস।

ওড়িশার পূর্বতন মুখ্যমন্ত্রী বিজু পটনায়েকের পর ওড়িশার রাজনীতিতে অভাবনীয়ভাবে প্রবেশ ঘটে নবীন পটনায়েকের। বিজেডি দলের নামকরণও নবীনের বাবার নামেই। ১৯৯৮ সালে লোকসভা উপনির্বাচনে জয়ের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হয় নবীনের। আস্কায় বাবার আসনে দাঁড়ান তিনি। এরপর ২০০০ সালে ওড়িশায় বিধানসভা নির্বাচনে সাফল্য পায় বিজেডি। বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করে। এই সরকারে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন নবীন। তার পর থেকে তিনিই দেশে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার নিরিখে দ্বিতীয় স্থানে। এই পরিসংখ্যানে তাঁর আগে রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। বিজেডির পরাজয়ের সঙ্গে সঙ্গে ওড়িশার রাজনীতিতে এবার দাপট বাড়তে চলেছে বিজেপির।

মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হয়। তাতে দেখা যায়, শেষ পর্যন্ত বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছে। ২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ৩০৩। অন্যদিকে, কংগ্রেস আগের বারের থেকে ক্ষমতা বাড়িয়ে ৯৯টি আসনে জয়লাভ করে। I.N.D.I.A ব্লক ২৩০-এর গণ্ডি অতিক্রম করেছে। কার্যত অধিকাংশ এক্সিজ পোলকেই ভুল প্রমাণিত করে সাফল্য পেয়েছে বিরোধী জোট।

কেন্দ্রে সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। অর্থাৎ, বিজেপির প্রয়োজন আরও ৩২ সাংসদের সমর্থন। এই পরিস্থিতিতে নীতিশ কুমারের জেডি(ইউ) ও চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টির সমর্থনের প্রয়োজন পড়বে গেরুয়া শিবিরের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget