এক্সপ্লোর

WB Panchayat Poll 2023: 'ছাপ্পা আটকাতে' ব্যালট বক্স তুলে সোজা পুকুরে!

Panchayat Poll Hooghly: আরামবাগের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামসা হাইস্কুলে বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

হুগলি: তেইশের পঞ্চায়েত ভোটেও যেন আঠারোর ছবি। ভোট প্রক্রিয়াকে ঘিরে তুমুল সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল। আরামবাগের (Arambagh) আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামসা হাইস্কুলে বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে ছড়াল উত্তেজনা। 

কী অভিযোগ?
এদিন ভোট চলাকালীন আচমকা ২৪১ নম্বর বুথের ভিতরে ঢুকে পড়েন কয়েকজন। ভোট চলাকালীন দুটি ব্যালট বক্স (Ballot Box) তুলে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয় পাশের পুকুরে। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পদ্ম শিবিরের পাল্টা দাবি, তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছিল তাই ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

এমন ঘটনায় আপাতত ভোট বন্ধ হয়ে গিয়েছে। এখনও ব্যালট বক্স উদ্ধার করার কোনও প্রক্রিয়া শুরু হয়নি। তৃণমূলের দাবি, কোনওরকম ছাপ্পা ভোট হচ্ছিল না। বিজেপির বিরুদ্ধেই ইচ্ছে করে এমন কাণ্ড ঘটানোর অভিযোগ তৃণমূলের। 

বুথ দখলের অভিযোগ উঠেছে এখানে। তা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষও হয়েছে এখানে। তারপরেই পুকুরে ফেলে দেওয়া হয়েছে ব্যালট বক্স। পুকুরেই ভাসছে ব্যালট পেপার। একটি ব্যালট বাক্স পরে উদ্ধার করা হলেও একটি এখনও উদ্ধার হয়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ধামসার ওই স্কুলে ২টি কক্ষে ভোট হচ্ছিল। কোনও ঝামেলা ছাড়াই ভোট হচ্ছিল বলে দাবি। তখনই সিপিএম এবং বিজেপি হাত মিলিয়ে এই ঝামেলা করেছে। হঠাৎ কয়েকজন এসে বুথে ঢুকে বাক্স তুলে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আপাতত একটা পার্টে ভোট চলছে, অন্য পার্টে ভোট বন্ধ রয়েছে। 

এই ছবি শুধু হুগলির আরামবাগে নয়। একই ছবি দেখা গিয়েছে কোচবিহারের মাথাভাঙাতেও। সেখানেও ব্যালট বাক্স তুলে দৌড় দিতে দেখা গিয়েছে। কোথাও ব্যালট বক্সের উপর জল ঢেলে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় জ্যাংড়াতেও ভোট দিয়ে সিপিএম-তৃণমূল হাতাহাতি হয়েছে। সেখানেও ব্যালট বাক্স তুলে ফেলে দিয়েছেন স্থানীয় মহিলারা। বুথ থেকে বের করে এনে ব্যালট বাক্স তুলে ফেলে দেওয়া হয়েছে নর্দমাতে। কোথাও দেওয়াল পেরিয়ে উল্টোদিকে ফেলে দেওয়া হয়েছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ব্যালট বাক্স। গ্রামীন এলাকায় উন্নয়নের জন্য়ই ত্রিস্তরীর পঞ্চায়েতের মাধ্যমে জনমত নেওয়া হয়। সেই ভোট-উৎসব কার্যত ভয়ের ঘটনায় পরিণত হয়েছে। কোথাও মারপিট, গুলি, কোথাও ব্যালট বক্স লুঠের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বুথের বাইরে ভোটারদের লাইন লক্ষ্য করে বোমা, বাসন্তীতে মৃত্যু তৃণমূলকর্মীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget