এক্সপ্লোর

Basanti News: বুথের বাইরে ভোটারদের লাইন লক্ষ্য করে বোমা, বাসন্তীতে মৃত্যু তৃণমূলকর্মীর

Panchayat Elections 2023: ভোটের দিনও অব্যাহত রইল প্রাণহানি। বোমাবাজি, অশান্তি চারিদিকে।

বাসন্তী: ভোটগ্রহণের দিনও রাজ্যে অশান্তি, খুনোখুনি অব্যাহত থাকল (Panchayat Elections 2023)। বাসন্তীতে (Basanti News) ভোট দিতে এসে খুন হলেন তৃণমূলকর্মী। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট দিতে এসে খুন হন তিনি। এলাকায় বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতেই তৃণমূলকর্মী আনিসুর ওস্তাগারের মৃত্যু হয়েছে বলে খবর (TMC)। বোমাবাজির সময় তিনি ভোটের লাইনে ছিলেন বলে জানা গিয়েছে। 

সকাল থেকে মুহুর্মুহু বোমাবাজি, অশান্তি, প্রাণহানিও অব্যাহত রইল ভোটের দিন

কিছু দিন আগেই বাসন্তীতে এক তৃণমূলকর্মী খুন হন (South 24 Parganas News)। ভোটের দিন, শনিবারও ফের উত্তপ্ত হল বাসন্তী। সেখাানে খুন হলেন তৃণমূলকর্মী আনিসুর। সকাল থেকে সেখানে মুহুর্মুহু বোমাবাজি হচ্ছিল। বুথের ভিতরও বোমা এসে পড়ে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই তৃণমূলকর্মীর দেওরকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তা লেগে মারা যান আনিসুর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। 

আরও পড়ুন: Katwa News: বুথের বাইরে বের করে এনে পিটিয়ে খুন, কাটোয়ায় তৃণমূলকর্মীকে হত্যায় অভিযুক্ত CPM

দুপুরে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, বুথের বাইরে ভিতরে সুতলির দাগ রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যালটপেপার, সরঞ্জাম। সূত্রের খবর, নির্দল প্রার্থীদের তরফেই হামলা চালানো হয়। এই ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আনিসুরকে খুন হতে হল বলে অভিযোগ বিরোধীদের। 

এই ফুলমালঞ্চ এলাকাই তেতে উঠেছিবল মনোনয়নপর্বে। সেখানে জিয়ারুল মোল্লাকে খুন হতে হয়। যুব তৃণমূল কর্মী জিয়ারুলের মাথা এবং পেটে গুলি করা হয়। আজ ফের সেখানেই রক্ত ঝরল। এই ঘটনায় সেক্টর অফিসারের সঙ্গে কথা বলছে পুলিশ। রাজা গাজির অনুগামী নিসুর, বৌদি রাকেয়া তৃণমূলের প্রার্থী। গোঁজপ্রার্থী হয়ে নির্দল হিসেবে যাঁরা ভেটে নাম লিখিয়েছেন, তাঁদের দিকেই অভিযোগের আঙুল। 

গোঁজপ্রার্থী হিসেবে নাম লেখানো নির্দলদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তৃণমূলের

এই ঘটনায় শুধু পুলিশের দিকে নয়, নির্বাচন কমিশনের দিকেও আঙুল উঠছে। তারা  কী ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে সকলে। স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছিল। বেলা ১০টা পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। এর পর আমানুল্লার অনুগামীরা এসে হাঙ্গামা বাধায়। আনিসুর লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে বোমা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিসুরের। এই ঘটনায় কড়া পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget