এক্সপ্লোর

Panchayat Election 2023: কার দখলে যাবে গ্রাম বাংলার রাশ? সকাল ৮টা থেকে শুরু পঞ্চায়েতের ফল গণনা

Election: ভোট গণনা চলবে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে। প্রতি গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রয়েছে রাজ্য পুলিশও। 

কলকাতা: উত্তর থেকে দক্ষিণ কেমন হতে চলেছে ২০২৩-র ত্রিস্তর পঞ্চায়েতের চিত্র? অপেক্ষার আর কিছুক্ষণ, কার দখলে যাবে গ্রাম বাংলার রাশ? সকাল ৮টা থেকে শুরু পঞ্চায়েতের ফল গণনা। রাজ্যজুড়ে ৩৩৯টি কেন্দ্রে হবে ভোট গণনা। ভোট গণনা চলবে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে। প্রতি গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রয়েছে রাজ্য পুলিশও। আশ্বাসই সার!

রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission) হিসেব জানাচ্ছে, তিনটি স্তর মিলিয়ে ৭৩৮৮৭ টি আসনে ৯০০৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছিল। যা মোট আসনের প্রায় ১২ শতাংশ। গ্রাম পঞ্চায়েতের ৬৩২২৯টি আসনের মধ্যে বিনা যুদ্ধে জয় ৮০০২ টি আসনে। পঞ্চায়েত সমিতির মোট ৯৭৩০ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৯৯১ টি আসনে। জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১৬টি আসনে।             

উল্লেখ্য, আঠেরোর মতো, তেইশের পঞ্চায়েত ভোটেও ফিরেছে সেই হিংসার ছবি। আর ভোটের দিনে মৃত্য়ুর নিরিখে ২০১৮-কে ছাপিয়ে গেল ২০২৩। যা দেখে বিরোধীরা কটাক্ষের সুরে প্রশ্ন তুলছে, শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের আশ্বাস কি তাহলে শুধুই লোক দেখানো ছিল? এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আজ ফলাফল। ইতিমধ্যেই কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। 

যদিও পঞ্চায়েত ভোটের উল্টো ছবি দেখা গেল পুননির্বাচনে। দেখা গেল একটু অন্য় রকম ছবি। স্বমহিমায় রয়েছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে, পঞ্চায়েত ভোটের দিন পুলিশের এই সক্রিয়তা কোথায় ছিল? তাহলে কি গোটাটাই পূর্ব পরিকল্পনামাফিক?  

বিরোধীরা বলছে, বঙ্গে ভোটের দিন পুলিশের ভূমিকা ছিল, অনেকটা শিব ঠাকুরের আপন দেশের মতো। পঞ্চায়েত ভোটের দিন যেখানে বুথে বুথে অশান্তি হয়েছে
বন্দুক হাতে দাপাদাপি, বোমাবাজি, ভোট লুঠ হয়েছে। ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে। কোথাও আবার জল ঢেলে দেওয়া হয়েছে বক্সের ওপর। কিন্তু কোথাও সেভাবে পুলিশকে দেখা মেলেনি। কার্যত কর্পুরের মতো উবে গেছিল হাইকোর্টের নির্দেশে আসা কেন্দ্রীয় বাহিনীও! না কি তাদের অদৃশ্য করে রাখা হয়েছিল? আর, পঞ্চায়েতের পুননির্বাচনের দিন দেখা গেল একটু অন্য় ছবি। হঠাৎই স্বমহিমায় পুলিশ। দৃঢ় কেন্দ্রীয় বাহিনী!

আরও পড়ুন: Panchayat Election Result : ৩৩৯ গণনাকেন্দ্রে নজর, গ্রাম বাংলা কার দখলে ? আজ পঞ্চায়েতের ফল

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget