এক্সপ্লোর

Panchayat Election 2023: বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, পাথর ছুড়ে আতঙ্ক সৃষ্টি! মধ্যরাতে অশান্ত জলপাইগুড়ি

Jalpaiguri News: চালকের পাশের আসনে বসেছিলেন বিজেপি জেলা সভাপতি। গাড়ির সামনের কাচ ও সামনে বাঁ দিকের দরজার কাচে গুলি লাগে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পঞ্চায়েতের ভোটের (Panchayat Election) আর মাত্র ২ দিন বাকি। এখনও রাজ্যজুড়ে অশান্তির আবহ রয়েছে দক্ষিণবঙ্গ হোক কিংবা উত্তরবঙ্গ (North Bengal)। প্রচার শেষের আগের দিন, মাঝরাতে জলপাইগুড়িতে (Jalpaiguri) বিজেপি (BJP) জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) দুষ্কৃতীদের বিরুদ্ধে।                                     

ঠিক কী হয়েছে? 

গতকাল রাত ১২টা নাগাদ শহর মণ্ডল সভাপতি স্বপন দত্তকে নিয়ে প্রচার সেরে ফিরছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হেলমেট পরা দুই বাইক আরোহী। চালকের পাশের আসনে বসেছিলেন বিজেপি জেলা সভাপতি। গাড়ির সামনের কাচ ও সামনে বাঁ দিকের দরজার কাচে গুলি লাগে। পাথর ছুড়ে গাড়ির পিছনের কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                             

অন্য জেলাতেও একই চিত্র

শুধু উত্তরবঙ্গ নন, দক্ষিণবঙ্গেও একই অবস্থা। প্রচার সেরে বাড়ি ফিরে খেতে বসেছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা বাড়িতে ঢুকে মাথায় বনদুকের বাঁট দিয়ে মেরে প্রথমে মাথা ফাটিয়ে দেয়, এরপর ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। বিবস্ত্রও করে দেওয়া হয় বিজেপি প্রার্থীকে। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। অশোকনগরের বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল দাস হাসপাতালে ভর্তি। অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 

এদিকে, কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি। অভিযোগের তির কংগ্রেসের দিকে। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন ফজিলা বিবি। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে পরপর ৫টি বোমা ছোড়ে দুষকৃতীরা। ৪টি বোমা ফাটলেও, পরে এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।                                 

আরও পড়ুন, পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক, পোস্টারে ছয়লাপ নিউটাউন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget