এক্সপ্লোর

Panchayat Election 2023: বুথে বুথে দেদার ছাপ্পা, ভাঙড়ে ভোট শেষে রাতে এল বাহিনী

Panchayat Poll 2023: ভয়ের ভাঙড়ে গতকাল, ভোটের দিনেও চলে অবাধ সন্ত্রাস। ভোটের দিনেও চলে গুলি। গুলিবিদ্ধ হলেন ২ আইএসএফ সমর্থক।

ভাঙড়: বহু বুথে দেখা গেল না কেন্দ্রীয় বাহিনী (Central Force)।  বিভিন্ন জেলায় ছবিটা এমনই। বুথ খালি করে দেদারে চলল ছাপ্পা। কোথাও অভিযুক্ত তৃণমূল, কোথাও সিপিএম। ভাঙড়ে (Bhangar) ভোট শেষে রাতে এল বাহিনী।

ভোটের দিন ভাঙড়ের ছবি: ভয়ের ভাঙড়ে গতকাল, ভোটের দিনেও চলে অবাধ সন্ত্রাস। ভোটের দিনেও চলে গুলি। গুলিবিদ্ধ হলেন ২ আইএসএফ সমর্থক। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয় ভাঙড়ের চকমরিচা গ্রামে। পুকুরের অন্য পাড়ে ঝোপের আড়াল থেকে পরপর চালানো হয় গুলি। তাতেই গুলিবিদ্ধ হন ২ জন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সামনেই বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী-সমর্থকরা। এদিকে, ভাঙড় ২ নং ব্লকের একটি বুথের ভিতরে দেখা গিয়েছে 'ভুয়ো' সিসিটিভি। বুথের বাইরে ও ভিতরে সিসিটিভি থাকলেও খোলা কানেকশন। প্রিসাইডিং অফিসারের মাথার ওপর সিসিটিভি লাগানো থাকলেও, খোলা অ্যাডাপটর। প্রশ্নের মুখে পড়ে থতমত প্রিসাইডিং অফিসার। কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। আর সেই সুযোগেই তৃণমূলের এজেন্ট বুথে বেলাগাম ছাপ্পা দিচ্ছিলেন বলে অভিযোগ। ভাঙড়ের ছয়ানি এলাকায় বোমাবাজিতে আহত হয় ২ শিশু।

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রশ্ন: নির্বাচন কমিশনের সূত্রে খবর, ৮২২ কোম্পানির মধ্যে রাজ্যে এখনও পর্যন্ত এসে পৌঁছেছে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গ্রাম বাংলার ভোটের জন্য় সুদূর লেহ্ থেকে, জরুরি ভিত্তিতে দেশের সুরক্ষায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে উড়িয়ে আনা হয়েছে। ভোটের আগে জায়গায় জায়গায় রুটমার্চ করতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। কিন্তু ভোটের দিন যেখানে হানাহানি-মৃত্যু-গুলি-বোমা সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায়? গণতন্ত্রের উৎসব যেখানে কার্যত রক্তের উৎসবে পরিণত হয়েছ, দিকে দিকে মৃত্যু, খুন, বোমা-আগ্নেয়াস্ত্রের আস্ফালন, ভয়ঙ্কর তাণ্ডব, বীভৎস সন্ত্রাস, সেখানে সন্ত্রাসের স্থলে কোথায় কেন্দ্রীয় বাহিনী? তাদের কি সঠিকভাবে ব্য়বহার করল না রাজ্য় নির্বাচন কমিশন? পুলিশ কি সন্ত্রাসের জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীকে দূরে রাখল? কেন্দ্রীয় বাহিনীর কার্যকারিতা কোথায় দেখা গেল? ভোটের পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই সব প্রশ্নই উঠতে শুরু করেছে। আর দিনভর সন্ত্রাসের পর রাতে ভাঙড়ে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Vastu Tips : সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget