এক্সপ্লোর

Panchayat Election 2023: '১৪৪ ধারা জারি সত্ত্বেও হামলা..', নিশীথের গাড়িতে হামলাকাণ্ডে 'তীব্র নিন্দা' শুভেন্দুর

Suvendu Attacks TMC on Nisith Issue: কোচবিহারে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়ে ট্যুইট শুভেন্দু অধিকারীর। কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা ?

দিনহাটা: কোচবিহারে (Cooch Behar Violence) নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়ে ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মূলত মনোনয়নের পর এবার স্ক্রুটিনি পর্বেও কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে তুলকালাম পরিস্থিতির তৈরি হয়।  নিশীথ প্রামাণিকের (Nisith  Pramanik) গাড়ির উপর চলে হামলা, বলে অভিযোগ। আর এই ইস্যুতেই ট্যুইটে শুভেন্দু জানিয়েছেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে তৃণমূলের গুন্ডাবাহিনীর দ্বিতীয় হামলা ,তীব্র নিন্দা করছি।'

এদিন শুভেন্দু ট্যুইটে বলেন, 'খোদ কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় নিরাপদ নন, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা, বোঝাই যাচ্ছে। ১৪৪ ধারা জারি সত্ত্বেও বিডিও অফিসের মধ্যেই বিরোধী প্রার্থী ও কর্মীদের ওপর হামলা তৃণমূলের গুন্ডাবাহিনীর',আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন নিশীথ প্রামাণিকের (Nisith  Pramanik) গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনেই বোমাবাজি শুরু হয়।

বিজেপির অভিযোগ, দিনহাটা ২ নম্বর ব্লক অফিসে মনোনয়নের স্ক্রুটিনি চলাকালীন পুলিশের সামনেই তাদের প্রার্থীদের মারধর করে বিডিও অফিস থেকে বের করে দেয় তৃণমূল কর্মীরা। নিশীথ প্রামাণিকের অভিযোগ, ১৪৪ ধারা অমান্য করে বিডিও অফিসের সামনে তৃণমূল কর্মীরা জড়ো হন। সংঘর্ষের খবর পেয়ে সেখানে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। পরে র‍্যাফ নামিয়ে ও লাঠিচার্জ করে বেআইনি জমায়েত হঠানো হয়। 

অপরদিকে, এদিন সুকান্ত মজুমদার ট্যুইট করে জানিয়েছেন, 'নিশীথ প্রামাণিকের গাড়িতে বোমা ছোড়া হয়েছে। পুলিশ আক্ষরিক অর্থেই অসহায়। উদয়ন গুহ হাজার -দেড়হাজার লোক নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁরা আমাদের কর্মীদের হাত থেকে ফর্ম বি ছিনিয়ে নিচ্ছে,' বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। মূলত ভোটের আগেই সন্ত্রাস। রাজ্যপালের ভাঙড়-সফরের পর রাজভবনে বিজেপি। সন্ত্রাস নিয়ে সিভি আনন্দ বোসকে নালিশ সুকান্ত মজুমদারের। অবাধ ও শান্তিপূর্ণ করাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। দাবি বিজেপি রাজ্য সভাপতির। 

জেলায় জেলায় অশান্তি, খুনোখুনির মধ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব। তার মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের দাবি তুলে, অনেক জায়গায় তৃণমূলের উল্লাস নজরে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ, হাওড়ার জগৎবল্লভপুরের পর কোচবিহারের দিনহাটা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিধানসভা কেন্দ্র দিনহাটার ২ নম্বর ব্লকে সুকারুর কুঠি ও চৌধুরীর হাট গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে দিনহাটা ২ নম্বর ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতে, কত আসনে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, তার হিসেব দিয়ে ফেসবুকে পোস্টও করেছেন উদয়ন গুহ।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, 'আমরাও চাই ভোট হোক, কিন্তু মনে হয় না, সব ভোট হবে। কারণ মনোনয়ন পর্বে আরও কয়েকটা পঞ্চায়েতে জয়ী হয়ে যাব। ফাল্গুন মাসে আম গাছে অনেক মুকুল হয়, পরে ঝড়ে অনেক ঝরে যায়। এখানেও ঝড়বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget