এক্সপ্লোর

Panchayat Election 2023: 'মুখ্যমন্ত্রী দেখা করলে এই ঘটনা ঘটত না..', ভাঙড়কাণ্ডের পর দাবি নৌশাদের

Nawshad attacks Mamata on Nomination Violence: 'দায় নিতে হবে পুলিশমন্ত্রীকে', ভাঙড়ের ঘটনায় কী দাবি নৌশাদের ?

দক্ষিণ ২৪ পরগনা: 'মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বারবার সিবিআইয়ের (CBI) কথা বলতেন, কেন্দ্রীয় বাহিনী (Central Force) অচ্ছুৎ নাকি ? রাজ্য পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। ভাঙড়ে মনোনয়নে সন্ত্রাস হয়েছে, রুখতে ব্যর্থ পুলিশ, দায় নিতে হবে পুলিশমন্ত্রীকে। ভাঙড়ে রাজ্যপাল এসেছিলেন, তাঁকে ধন্যবাদ, রাজ্যপাল ই-মেল দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেননি, দেখা করলে এই ঘটনা ঘটত না। সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন হোক', ভাঙড়ে নিহত আইএসএফ কর্মী মইউদ্দিন মোল্লার বাড়িতে এসে বললেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawshad Siddique)। 

মনোনয়নের (Nomination) শেষ দিনেও রক্তাক্ত হয় বাংলা। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ভাঙড়ে (Bhngar , South 24 Parganas)। ভাঙড়ের এই অশান্তি নিয়ে পরিস্থিতি তুলে ধরতে গতপরশু নবান্নে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। অশান্তি চলতে থাকলে, শেষ দিন অনেকেই মনোনয়ন জমা দিতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু ব্যস্ততার দরুণ নৌশাদের সঙ্গে দেখা করতে পারেননি মমতা। এদিকে এতকাণ্ডের পর গতকাল গোটা ঘটনায় আইএসএফকেই (ISF) দায়ি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এদিন পাল্টা এল ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির তরফেও।

প্রসঙ্গত,  মনোনয়ন (Nomination) নিয়ে হিংসার মধ্যেই ভাঙড়ে মিলেছিল আরও একজনের দেহ (Dead Body)। ভাঙড়ের ২ নম্বর ব্লকের পানাপুকুর এলাকায় মিলেছিল আরও একজনের দেহ। ব্লক অফিসের কাছ মিলেছিল অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ। ভাঙড়ে (Bhangar) বিডিও অফিসের ভিতরেই আইএসএফ প্রার্থীর মনোনয়ন ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল (ISF Candidate Nomination)। বিডিও অফিসেই বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

মনোনয়নের শেষ দিনেও হিংসা অব্যহত ছিল ভাঙড়ে ।  আইএসএফ প্রার্থীদের মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।  মুড়ি-মুড়কির মতো পড়ছে বোমা বলে অভিযোগ। চলেছে গুলিও। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বিডিও অফিসের সামনে অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছিল। পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও, তাদের চোখের সামনেই লাঠিসোঁটা নিয়ে চলেছিল তাণ্ডব (Panchayat Elections 2023)।কমপক্ষে ১০০টি বোমা পড়ে বলে অভিযোগ। গুলির চলার ঘটনাও সামনে প্রকাশ্যে এসেছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget