এক্সপ্লোর

Panchayat Election 2023: বিরোধীদের বাড়িতে প্রচারে গিয়ে দলের হয়ে ক্ষমা চাইলেন TMC প্রার্থী

TMC Candidate Apologized at Opposition's House: নিজের দলের কেউ যদি কোনও অন্যায় কাজ করে থাকে, তার জন্য ক্ষমাও চেয়ে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আরাবুল হাকিমুলের পর এবার বিরোধীদের বাড়িতে প্রচারে গিয়ে দলের হয়ে ক্ষমা চাইলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলি।নিজের দলের কেউ যদি কোনও অন্যায় কাজ করে থাকে, তার জন্য ক্ষমাও চেয়ে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে সংঘর্ষ,হানাহানি ও মৃত্যু। গত কয়েকদিন আগে ভাঙ্গরের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলাম ভোটপ্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে দলের হয়ে ক্ষমা চেয়েছিলেন। আর সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলি।পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে শুকুর আলি বিরোধীদল সিপিআইএম প্রার্থীর বাড়িতে গিয়ে তৃণমূলের হয়ে ভোট চাইলেন। 

তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন সিপিএম প্রার্থীর স্বামী। সিপিএম প্রার্থীর স্বামী অভিযোগ করেন, গত ১ সপ্তাহ আগে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায় ভাঙচুর করে। সেই কথা শোনেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলী। তৃণমূল প্রার্থী আশ্বাস দেন আগামীদিনে এই ধরনের ঘটনা যদি দলের কোনও কর্মী ঘটায়, তার জন্য তিনি ক্ষমা চেয়ে যাবেন। শাসক দলের প্রার্থীর এই ধরনের আশ্বাসের পর যথেষ্টই খুশি বিরোধীদলের প্রার্থীর পরিবার।পঞ্চায়েত নির্বাচনের আগে ফের দেখা গেল শাসকদলের নেতার সৌজন্যমূলক সাক্ষাৎ ও ক্ষমা চাওয়ার ঘটনা।

 পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, রাজ্যের ক্রমাগত হিংসার ঘটনা বেড়েই চলেছে। একুশের ছায়া ফিরেছে তেইশেও। প্রায় প্রতিটাদিনই জেলায় জেলায় হামলার খবর উঠে আসছে। সেই তালিকায় শুধু রাজনৈতিক কর্মীরাই নন, আক্রান্তর তালিকায় নাম উঠেছে মর্মান্তিকভাবে পরিবারগুলিরও। একসময় একুশের ভোটের পর রাজ্যজুডে় একের পর এক হিংসার ঘটনা উঠে এসেছিল। যার মধ্যে অন্যতম অভিযোগ, অসংখ্য বিজেপি কর্মীরা ঘর ছাড়তে বাধ্য হয়েছিল।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

ভোট পরবর্তী হিংসার মামলায় আদালত এর পর তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু একুশের পর এযাবৎকালে রাজ্যে যতগুলি নির্বাচন হয়েছে, তার প্রায় অধিকাংশেই বিপুল পরিমাণে জয় এসেছে শাসকদলের। কিন্তু অশান্তি থামেনি। কখনও হাওড়া-পার্কসার্কাস ইস্যু। রাজ্যপালের কড়া বার্তার পরেও  এবার ফের পঞ্চায়েত ভোটের আগে সেই অশান্তি উসকেই বাড়ল হিংসার বহর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget