এক্সপ্লোর

Panchayat Poll 2023: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, আজ থেকে ভোটপ্রচারে তৃণমূলনেত্রী

Mamata Banerjee: ধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

কলকাতা: পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে বেলা ১২টায় প্রথম সভা। এরপর মুখ্যমন্ত্রী যাবেন জলপাইগুড়িতে। সেখানেই রাত্রিবাস। আগামীকাল মালবাজার ব্লকের ক্রান্তিতে মমতার দ্বিতীয় নির্বাচনী সভা। এরপর ফিরবেন কলকাতায়। শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সাধারণত পঞ্চায়েত ভোটের প্রচারে নামেন না মুখ্যমন্ত্রী। সেদিক থেকে এবারের নির্বাচন ব্যতিক্রম।

উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু: ২০২৪ এর লোকসভা ভোটের আগে, তৃণমূলের পাখির চোখ ২০২৩ এর পঞ্চায়েত ভোট। আর এই ভোটে জয় ছিনিয়ে আনতে সর্বশক্তি প্রয়োগ করে, প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে রাজ্য়ের শাসক দল। যে কোনও নির্বাচনই হোক না কেন, এখনও তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আর, তিনি পঞ্চায়েতে প্রচার শুরু করছেন বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও তাঁর নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকেই। আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ও রাজার জেলা কোচবিহার থেকেই পঞ্চায়েতের প্রচার শুরু করছেন।

লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্টে , বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে ইতিবাচক 'উত্তর' চাইছে তৃণমূল। লোকসভা ভোটের সময় থেকেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে সার্বিকভাবে খারাপ ফলের মধ্যেও, বিজেপিকে শক্তি জুগিয়েছে এই উত্তরবঙ্গ। বিজেপি গোটা রাজ্যে যেখানে ৭৭টি আসন জিতেছে, সেখানে শুধু উত্তরবঙ্গ থেকেই তারা জিতেছে ৩০টি আসন। অর্থাৎ গোটা রাজ্যে পাওয়া আসনের প্রায় অর্ধেকই তারা পেয়েছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্যে ৭টিই বিজেপির দখলে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ৫৪টি। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে, এই ৫৪টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ৩৭টিতে, তৃণমূল ১৩টি এবং কংগ্রেস ৪টিতে এগিয়ে ছিল। আজ এই উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পরপর ২ দিন উত্তরের ২ জেলায় নির্বাচনী জনসভা রয়েছে তাঁর। এর আগে, পঞ্চায়েত ভোটের প্রচারে তেমনভাবে নামতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এই কারণেই, এবার তাঁর ভোট প্রচারে নামার মধ্য়ে আলাদা তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget