এক্সপ্লোর

Dilip Ghosh : '৫০০ টাকা ঘুষ নিয়েই বসে থাক আর ছেলেরা বেকার ঘুরে বেড়াবে' আক্রমণে দিলীপ ঘোষ

Panchayat Election : দিলীপের আক্রমণ 'হিংসা ছাড়া তৃণমূলের রাস্তা নেই জেতার। মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরেছেন যে, পার্টির সঙ্গে লোকেরা নেই। কর্মীরাও বেরোচ্ছে না ভোটপ্রচারে। নির্দল দাঁড়িয়ে যাচ্ছে।'

রঞ্জিত সাউ, কলকাতা : দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। সন্ত্রাস, হিংসা, খুন, রক্তপাতের মাঝেই আগামীর প্রতিশ্রুতি, বাদ যাচ্ছে না কিছুই। ভোটপ্রচার পর্বের মাঝে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা মনে করিয় ফের একবার রাজ্যের সমস্ত মহিলার কাছে তা পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। পাল্টা ক্ষমতায় এলে তাঁরা ৫০০ টাকার বদলে ২ হাজার টাকা দেবেন বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar) গলাতেও আগে শোনা গিয়েছিল যে সুর। যদিও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায় ভিন্ন সুর। বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি সরব তৃণমূল সরকারে 'দান খয়রাতির রাজনীতি' নিয়েই।

২৫ বছরের বেশি বয়সের রাজ্যের সব মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পাল্টা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য, 'লোক দেখিয়ে আর ভয় দেখিয়ে ছাড়া ভোট নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক নির্বাচনের আগে নতুন দান খয়রাতির কথা বলবেন আর যাতে অনেক লোক প্রলুব্ধ হয়ে যায়। এমনি তে তো সরকার কিছু দেয় না। তারা ভাববে মাসে ৫০০ টাকা পাব। ওই টাকাটা নিতে গিয়ে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ থেকে চাকরি বাকরি কিছুই হচ্ছে না রাজ্যে। কেউ যদি প্রলুব্ধ হয় তাহলে তাঁদের এটাই বলতে হয় ৫০০ টাকা ঘুষ নিয়েই বসে থাকুন আর আপনাদের ছেলেরা বেকার ঘুরে বেড়াক।'

এদিকে, নির্বাচনের প্রাক্কালে ফের রাজ্যে ঝরেছে রক্ত। ডোমকলে প্রাণ গিয়েছে ৪ তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। যে প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে নিশানা করে দিলীপ ঘোষের মন্তব্য, 'যত নির্বাচন এগিয়ে আসবে, মারপিট, গুলি বন্দুকের আওয়াজ বাড়বে। তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব কী প্রকট হয়ে গিয়েছে এটা তারই প্রমাণ। হিংসা ছাড়া তৃণমূলের রাস্তা নেই জেতার। মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরেছেন যে, পার্টির সঙ্গে লোকেরা নেই। কর্মীরাও বেরোচ্ছে না ভোটপ্রচারে। অনেকেই নির্দল দাঁড়িয়ে যাচ্ছে।'               

আরও পড়ুন- 'রাজ্যেই কর্মসংস্থান হবে...', পঞ্চায়েত ভোটের আগে বড় বার্তা মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget