এক্সপ্লোর

Panchayat Poll 2023: BJP-র টিকিটে জয়ী, শংসাপত্র TMC-র নামে ? শোরগোল সোনারপুরে

Allegation Against TMC: সোনারপুর দক্ষিণ বিধানসভার কালিকাপুর ২ নম্বর পঞ্চায়েতে উঠে এসেছে গুরুতর অভিযোগ।

দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll 2023) বিজেপির জয়ী প্রার্থী (BJP Candidate)। অথচ শংসাপত্রে রয়েছে তৃণমূলের নাম। এমনই অভিযোগ ঘিরে হইচই শুরু হয়েছে সোনারপুর দক্ষিণ বিধানসভার কালিকাপুর ২ নম্বর পঞ্চায়েতে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

শংসাপত্র নিয়ে নানা কাণ্ড জেলায় জেলায়

প্রসঙ্গত, রাজ্যের পঞ্চায়েত ভোট ঘিরে একাধিক অভিযোগ উঠে এসেছে। কোথাও বয়কট হওয়া বুথে পড়েছে ৯৫ শতাংশ ভোট। আবার কোথাও জয়ী প্রার্থীর শংসাপত্রও কেড়ে নেওয়া অভিযোগ উঠেছে। এমনকি আরও নজিরবিহীন ছবি উঠে এসেছে নন্দীগ্রামে। একটিই আসন। আর সেই আসনে লড়াই করা দুই প্রার্থীকেই দেওয়া হয়েছে জয়ের শংসাপত্র। তৃণমূলের প্রার্থীও পেয়েছেন, এদিকে নির্দল প্রার্থীও পেয়েছেন জয়ের শংসাপত্র। এমনই খবর প্রকাশ্যে এসেছে নন্দীগ্রামের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের (Panchayat Election) একটি আসনে। 

এক পঞ্চায়েতে দুই বিজয়ী প্রার্থী। দুই প্রার্থীর হাতেই এপিআরও-র স্বাক্ষর করা জয়ের শংসাপত্র। এমনই নজিরবিহীন ঘটনা সামনে এল বিরোধী দলনেতার জেলায়। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের ২২টি আসনে লড়াই ছিল মূলত তৃণমূল ও নির্দলের। টিকিট না পেয়ে এই পঞ্চায়েতে নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদ'-এর ব্যানারে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হন তৃণমূলেরই প্রাক্তন পদাধিকারীরা। 

 নির্দল প্রার্থী নাকি তৃণমূলের প্রার্থী? নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকের পঞ্চায়েতের একটি আসনে সে নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। কেন্দামারি জালপাই পঞ্চায়েতের ২১৭ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী তাপসী দোলই। নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদ-এর সমর্থনে নির্দল প্রার্থী রীতা বল্লভ। তাঁর দাবি, ১১ জুলাই ভোট গণনার দিন, তাঁকে ১৮১ ভোটে জয়ী ঘোষণা করে এপিআরও-র সই ও স্ট্যাম্প-সহ শংসাপত্র দেওয়া হয়। নির্দল প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়ার ঠিক সাতদিনের মাথায় সোমবার, তাঁকে ফোন করে জানানো হয় ওই শংসাপত্রে ভুল রয়েছে। বিডিও অফিসে দেখা করতে বলা হয় তাঁকে। সেদিনই, তৃণমূলের প্রার্থীকে ১৮১ ভোটে জয়ী ঘোষণা করে শংসাপত্র দিয়ে দেওয়া হয়। তাতেও এপিআরও-র সই ও স্ট্যাম্প রয়েছে।

আরও পড়ুন, 'বালতি ওল্টানোর ক্ষমতা নেই, সরকার ফেলবে', বললেন মমতা 

অপরদিকে, গণনা কেন্দ্রের মধ্যেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে নির্দল প্রার্থীর জয়ের শংসাপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল (TMC) প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের খাজরা গ্রামে ঘটনাটি ঘটেছে। হেরে যাওয়া প্রার্থীকে পঞ্চায়েত সদস্যা হিসেবে মানব না স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল করেছিলেন গ্রামবাসীরা। নির্দল প্রার্থী হীরামণি পিয়াদার অভিযোগ, তিনি তিনশোর বেশি ভোটে জেতায় গণনাকেন্দ্রে চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জয়ের শংসাপত্র কেড়ে নেয় তৃণমূল প্রার্থীর অনুগামীরা। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী হাসিনা খাতুন গোলদারকে জয়ী ঘোষণা করা হয়। প্রশাসন তাঁকেই জয়ী বলে সার্টিফিকেট দিয়েছে বলে দাবি তৃণমূল প্রার্থীর।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget