এক্সপ্লোর

Panchayat Poll 2023: 'ফসলের ক্ষেতেও হামলা', একজোট হয়ে রুখে দাঁড়ালেন TMC ও BJP-র ২ নবাগতা সদস্যা

TMC BJP Protested on Attacked Issue: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভোট পরবর্তী হিংসায় জ্বলছে গোটা বাংলা। একজোট হয়ে রুখে দাঁড়ালেন তৃণমূল এবং বিজেপি দুই সদ্য নির্বাচিত নবাগতা সদস্যা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ফল প্রকাশের পর থেকেই ভোট পরবর্তী হিংসায় ( Panchayat Post Poll Violence) জ্বলছে গোটা বাংলা। কখনও বিরোধীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কখনও টিউবয়েলের মুখ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কখনও শাসকের ফলন্ত ফসলের ক্ষেত নষ্ট করা হচ্ছে। আর এমনই ঘটনা কয়েকদিন ধরে ঘটে চলেছে হাবড়া দু নম্বর ব্লকের রাজীবপুর বিরা গ্রাম পঞ্চায়েতের হালিয়াডাঙ্গা এলাকায়। সেখানেই একজোট হয়ে রুখে দাঁড়ালেন তৃণমূল এবং বিজেপি দুই সদ্য নির্বাচিত নবাগতা সদস্যা।

পোড়খাওয়া অভিজ্ঞ নেতারা যেভাবে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছেন, এখানে তাঁর অন্য ছবি। রাজীবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের ৯৫ নম্বর বুথে এবার জয়ী হয়েছেন বিজেপির সদস্যা ঝর্ণা মন্ডল রাজনীতিতে এবার তার প্রথম জয়। অন্যদিকে ঝর্ণা মন্ডলের প্রতিবেশী চন্দ্রা মন্ডল জেলা পরিষদের ১৯ নম্বর সিট থেকে এবার তৃণমূলের সদস্যা নির্বাচিত হয়েছেন। তিনিও নবাগতা। এর আগে স্বামী ভাস্কর মন্ডল জেলা পরিষদের ওই সিটে জয়ী সদস্য ছিলেন। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে হালিয়াডাঙ্গা গ্রামে হচ্ছে একের পর এক হিংসার ঘটনা। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিজেপি অথবা তৃণমূলের সদস্য সমর্থকরা।

কখনও টিউবয়েলের মুখ খুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা কখনও শাসক তৃণমূলের ওলের ক্ষেত কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আবার বিজেপি সমর্থকের ধানের বীজতলা বিষাক্ত পাউডার ঢেলে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। শনিবারে এরপরেই একসঙ্গে মাঠে নামলেন দুই জয়ী সদস্যা দুজনেই রাজনীতিতে নবাগতা। গ্রামবাসীদের কাছে গিয়ে বলেছেন নিজেদের মধ্যে হিংসা না করতে, প্রকৃত যারা অপরাধী তাদের ঠিক খুঁজে বের করবে পুলিশ প্রশাসন কিন্তু অযথা যেন একপক্ষ আরেকপক্ষকে দোষ না দিয়ে নিজেরা যেনও গন্ডগোল- অশান্তিতে জড়িয়ে না পড়েন। তাহলে সুবিধা হয়ে যাবে সেই সব দুষ্কৃতীদের যারা নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায়।

নজিরবিহীন এই ঘটনায় মুগ্ধ বিজেপি এবং তৃণমূলের উচ্চ নেতৃত্ব। বারাসাত জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র জানান, প্রথমদিকে বিজেপি সমর্থকদের কলের মুখ খুলে নেওয়া হয়েছিল, ধানের বীজতলাও নষ্ট করা হয়েছে ঘটনার পেছনে তৃণমূলের হেরে যাওয়া অন্যতম কারণ বলে তাপস বাবুর দাবি। পাশাপাশি নবাগতা বিজেপি সদস্যা এবং তৃণমূলের জেলা পরিষদের সদস্যের উদ্যোগকেও তিনি স্বাগত জানিয়েছেন। পশুবাবুর মতে মিলেমিশে রাজনীতি করাটা ভালো লক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুশাসন চান।

একই রকম ভাবে হাবরা দু'নম্বর ব্লকের তৃণমূল নেতা এবারে হাবরা দুই পঞ্চায়েত সমিতি থেকে জয়ী প্রার্থী গুপি মজুমদার একই সুরে বললেন এ ঘটনা খুবই ভালো। সাধারণ মানুষের ক্ষতি আটকাতে দু প্রার্থী যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয় মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই চাইছেন।প্রাক্তন জেলা পরিষদ সদস্য তৃণমূল নেতা ভাস্কর মন্ডল জানান, তার নিজের ওলের ক্ষেত দুষ্কৃতীরা কেটে নষ্ট করে দিয়েছে। তবে এই ঘটনার পেছনে কিছু স্বার্থান্বেষী মানুষ রয়েছেন যারা না বিজেপি না তৃণমূল এদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। যে কোন প্রকারে অশান্তি বাঁধিয়ে রাখাই এদের উদ্দেশ্য বলে ভাস্করবাবুর দাবি।

একই সুরে ভাস্করবাবুর স্ত্রী জেলা পরিষদের এবারের প্রার্থী চন্দ্রা মন্ডল জানান,' কিছু না জেনে বুঝে কেউ যেন কাউকে শুধু শুধু দোষারোপ না করে এভাবে গ্রামের শান্তি বিঘ্নিত হবে।একই সুরে বিজেপির স্থানীয় গ্রামীণ সদস্য ঝর্ণা মন্ডল জানান, কেউ সুকৌশলে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি বাঁধাতে চাইছে সে কারণেই প্রশাসনের উপরেই তারা ভরসা রাখছেন। তবে প্রচন্ড আতঙ্কে হালিয়াডাঙ্গার কৃষকেরা একের পর এক ক্ষেত নষ্ট হয় তারা রাত পাহারা দিচ্ছেন এবং অনেকটাই আতঙ্কের মধ্যে আছেন বলে তারা জানান।

আরও পড়ুন, 'TMC এভাবে সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না', হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

পঞ্চায়েত নির্বাচনের একের পর এক ঘটনায় নবাগতারা যেভাবে নিজেদের মহানুভবতা প্রমাণ করছেন হালিয়াডাঙ্গার ঘটনায় ফের একই চিত্র উঠে এল। এখন দেখার রাজনীতিতে নবাগতাদের থেকে কিছু শিক্ষা নিতে পারেন কিনা অভিজ্ঞ দীর্ঘদিনের তৃণমূল বা বিজেপি নেতৃত্ব। যারা কারণে-অকারণে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করে গ্রামে অশান্তি জিইয়ে রাখছেন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget