এক্সপ্লোর

Panchayat Election Result 2023: সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পঞ্চায়েতে তারা এগিয়ে থাকায় গণনা কেন্দ্রের মধ্যেই গন্ডগোল শুরু করে তৃণমূল কর্মীরা। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

উত্তর ২৪ পরগনা: বারাসাত (Barasat) ১ নম্বর ব্লকে গণনা কেন্দ্রের (Panchayat Elections) মধ্যেই সিপিএমের (CPM) জেলা পরিষদ প্রার্থী হাবিব আলিকে বেধড়ক মারধরের অভিযোগ । মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রার্থী-সহ সিপিএম কর্মীরা। গতকাল ছোট জাগুলিয়া আইটিআই কলেজে গণনা চলাকালীন এই ঘটনা ঘটেছে সিপিএমের দাবি, কোটরা ও কদম্বগাছি দুটি গ্রাম। পঞ্চায়েতে তারা এগিয়ে থাকায় গণনা কেন্দ্রের মধ্যেই গন্ডগোল শুরু করে তৃণমূল কর্মীরা। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ভাঙড়ে ভোট-হিংসার বলি তিন: ভোট গণনার দ্বিতীয় দিনেও অব্যাহত মৃত্যু মিছিল। সকাল থেকেই একের পর এক খবর এসেছে। ভয়ের ভাঙড়ে গণনা পর্বের শেষেও ভোট-হিংসার বলি আরও তিন। গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লার। এই নিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণার পর, বাংলায় ৩৫ দিনে ৪৪ জনের মৃত্য়ু হল। গতকালের ঘটনায় গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। তাঁর দেহরক্ষীর পা ছুঁয়ে বেরিয়ে যায় আরেকটি গুলি।

তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর: ভোটের ফল ঘোষণার পরেই পশ্চিম মেদিনীপুরের বেলদার ব্রাহ্মণ খলিশা গ্রামে ৩ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি। বোমার আঘাতে জখম এক মহিলা-সহ ৬ তৃণমূল কর্মী। অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার করে বেলদা থানার পুলিশ। এলাকায় আজও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমার সুতলি, পাথর। দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ খলিশা গ্রামের বুথে জয়ী হন তৃণমূল প্রার্থী। বিজয় উৎসব শেষ করে ফেরার পর, সিপিএম হামলা চালায় বলে তৃণমূলের অভিযোগ। হামলা-যোগ অস্বীকার বামেদের। 

বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই: পূর্ব মেদিনীপুরের ময়নার পর কোচবিহারের দিনহাটা। ভোট গণনার দিন বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই। গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। মাঠে কাজ করার সময় দা-এর আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহত হন এক মহিলা ও এক কিশোর। দু’জনেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। এর আগে বিকেলে ময়নার বাকচাতেও বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন এক ব্যক্তি। তাঁর হাত উড়ে যায়। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget