এক্সপ্লোর

Panchayat Election Results : 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক', হুমায়ুন, চিরঞ্জিতের পর এবার সরব মদন মিত্র

Madan Mitra : পশ্চিমবঙ্গের এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে', মন্তব্য তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্রর।

কলকাতা : পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) লাগাতার হিংসা। হুমায়ুন কবীর, চিরঞ্জিত চক্রবর্তী পর এবার সরব মদন মিত্র (Madan Mitra)। ভোট-হিংসা ঘিরে মুখ খুললেন আরও এক তৃণমূল কংগ্রেস বিধায়ক। মদন মিত্র বলেছেন, 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক। রক্তের হোলির মধ্যে দিয়ে এটাই যেন শেষ নির্বাচন হয়, মারব, খুন করব, দখল করব, বাংলার এই সংস্কৃতি খুব দুঃখের। পশ্চিমবঙ্গের এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে'।

গ্রাম বাংলা দখলের লড়াইয়ে হিংসা-মারামারি-জখম-বোমাবাজি থেকে খুন। বেলাগাম হিংসার সাক্ষী হতে হয়েছে। মাঝে প্রাণ গিয়েছে ৪০ জনের। আর রক্তস্নাত রাজ্যের হাল দেখে একের পর এক তৃণমূল নেতারা মুখ খুলতে শুরু করেছেন। প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর (Humayun Kabir) মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, 'খুব শকিং অবস্থা, ট্রমাটাইজড বলতে পারেন। সাংঘাতিক। আমরা আর কোনওদিন কি বাঙালি হিসেবে বেরোতে পারবনা এর থেকে ?' যার পরই তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) বিস্ফোরক মন্তব্য, 'কিছু নিষ্ফল আক্রোশ আছে আর যার কারণেই আমাদের দলের এত কর্মীর মৃত্যু হচ্ছে। বাঙালি হিসেবে আমি লজ্জিত।' যার পর এদিন মুখ খুললেন মদন মিত্র। কামারহাটির বিধায়কের বক্তব্য, 'গণতন্ত্রে দায়িত্ব সকলের। কারণ এভাবে চলতে থাকলে একসময় আর বুথে ভোট দিতে যেতেই ভয় পাবেন। যেটা হলে কিন্তু মুশকিল। '

প্রকাশ্যে মুখ খুলতে শুরু করার পরে। সংখ্য়াটা কি বাড়বে ? না কি মুখ বন্ধের নির্দেশ আসবে ?  সেই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে।

তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Sougata Roy) আবার সামনে এনেছেন কেন্দ্রীয় বাহিনীর (Central Force) প্রসঙ্গ। তিনি বলেছেন, 'কেন্দ্রীয় বাহিনী কিছুটা নিউট্রাল। আর লোকে তাদের ভয় পায় ! বিধানসভা এবং লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকে ! আরও শান্তিপূর্ণ হয়।' এদিকে, খোদ তৃণমূলের ঘনিষ্ঠ বিদ্বজ্জনও গণতন্ত্রের তথাকথিত উৎসবে এই মৃত্য়ুমিছিল দেখে শিউরে উঠছেন ! শিল্পী শুভাপ্রসন্ন বলেছেন, 'দেশের অন্য় কোনও রাজ্য়ে এমন হয় না। এত প্রাণ যাবে কীসের জন্য?একের পর প্রতিবাদের ভাষার মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'এই বক্তব্য প্রত্যাহার করতে হবে কারণ এরা তো কোম্পানির কর্মচারী'।

আরও পড়ুন- পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ISF-র প্রার্থী ও এজেন্টকে মার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget