এক্সপ্লোর

Panchayat Election: স্পর্শকাতর বুথে থাকবে না বাড়তি বাহিনী, আপনার বুথের পাহারায় কারা?

Panchayat Poll: ভোটের লাইন ঠিক করার জন্য থাকবে একজন লাঠিধারী সিভিক ভলান্টিয়ার।


রুমা পাল, কলকাতা: পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথে থাকবে না কোনও বাড়তি বাহিনী। এত হিংসা, তাও মাত্র ৮ শতাংশ স্পর্শকাতর বুথে থাকবে না বাড়তি বাহিনী। 'প্রতি বুথে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একজন রাজ্যের সশস্ত্র পুলিশ। ৬১ হাজার ৬৩৬টি বুথের প্রত্যেকটিতে একজন জওয়ানের সঙ্গে একজন সশস্ত্র রাজ্য পুলিশ থাকবেন। আর ভোটের লাইন ঠিক করার জন্য থাকবে একজন লাঠিধারী সিভিক ভলান্টিয়ার।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে বারবার রাজ্য কমিশন প্রশ্নের মুখে পড়েছে। কখনও বিরোধী দলগুলি বাহিনী ব্যবহার নিয়ে রাজ্য কমিশনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। কখনও হাইকোর্টের তরফে বারবার প্রশ্নের মুখে পড়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনারকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে হাইকোর্টে। রাজ্যপালের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, তার দায় কার, নির্বাচন কমিশনকে (WB Election Commission) এর জবাব দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ভোটে কতজন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে তা নিয়ে টালবাহানার অভিযোগ ছিল রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। শেষ পর্যন্ত আদালতের রায়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের কথা মেনে নেয় রাজ্য নির্বাচন কমিশন। তারও পরে রাজ্যে প্রশাসনের সাহায্যে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করে রাজ্য নির্বাচন কমিশন। ভোট আবহে মনোনয়ন পর্ব থেকেই রাজ্যের নানা জেলায় হিংসার ছবি সামনে এসেছে, প্রাণহানি হয়েছে, তারপরেও তালিকায় দেখা যায় রাজ্যের মাত্র ৮ শতাংশ বুথ স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়েছে। বিরোধীদের দাবি ছিল সেখানে বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, সেখানেও কোনও বাড়তি বাহিনী দেওয়া হয়নি। অর্থাৎ সাধারণ বুথে যেমন বাহিনী থাকছে, তেমনই স্পর্শকাতর বুথেও একই সংখ্যক বাহিনী রাখা হচ্ছে। স্পর্শকাতর বুথগুলিকে কেন আলাদা করে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হচ্ছেন বিরোধীরা। 

পাশাপাশি সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা হচ্ছে ভোটারদের লাইন ঠিক করার জন্য। বিরোধীদের তরফে থেকে ভোটের কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করার বিরোধিতা করা হয়েছিল। তারপরেও ভোটের লাইন দেখভালের জন্য তাদেরকেই রাখা হচ্ছে।

Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের আগেই আজ SSKM-এ মমতার হাঁটুর চিকিৎসা! কতদিন হাসপাতালে থাকতে হবে?

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget