এক্সপ্লোর

Abhishek Banerjee: “বিধানসভার চেয়েও ভোট বাড়বে তৃণমূলের”, পঞ্চায়েত নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ অভিষেকের

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচিতে প্রায় দুই মাস জেলার মাটি কামড়ে পড়ে থেকেছেন অভিষেক। এবার ভোটে জয় নিয়ে, বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়: পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) তৃণমূলের (TMC) জয় নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banrjee)। বললেন, প্রত্য়েকটি জেলা পরিষদেরই জিতবে তৃণমূল। আমাকে ধমকে-চমকে রাখা যাবে না, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। নরেন্দ্র মোদিকেও নিশানা করেন তিনি। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি (BJP)। 

পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচিতে প্রায় দুই মাস জেলার মাটি কামড়ে পড়ে থেকেছেন অভিষেক। এবার ভোটে জয় নিয়ে, বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। বললেন, "২০২১-এ যে ভোট পেয়েছিল তৃণমূল, ২০২৩ এ, তার চেয়ে বাড়বে। বিজেপির সঙ্গে যে ভোটের ব্যবধান ছিল, তা বাড়বে, প্রত্যেকটা জেলা পরিষদ জিতবে তৃণমূল। তোমাদের কাছে ইডি, সিবিআই, মোদি, টাকা, আছে। আমাদের কাছে আছে মানুষ।"

আর যেদিন নিরঙ্কুশ জয়ের টার্গেট বেঁধে দিচ্ছেন অভিষেক, সেদিনই দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এবং মুর্শিদাবাদের রানিনগরে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে এদিন শুভেন্দু অধিকারী ট্যুইটারে লেখেন, 'সশব্দ বিপ্লব। অথবা মাননীয়ার কথায় বললে প্রতিবাদ হচ্ছে প্রতিরোধের। আসলে এইভাবে বিপ্লব অথবা প্রতিবাদ করে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করাতে না পারলে, তোলামূল দলটাই যে বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাবে'।

আরও পড়ুন: Abhishek Banerjee: মুকুল, শুভেন্দুর মতো তাঁকেও ভাঙানোর চেষ্টা! BJP-কে তীব্র আক্রমণ অভিষেকের

অভিষেককে কটাক্ষ করেছেন বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যও। তাঁর কথায়, "পঞ্চায়েত আর বিধানসভা এক না। বিরোধীদের মনোনয়নে বাধা, চাপ, ডিএম ঠিকমতো কাজ করছে না। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। তবুও লড়াই হবে।"

এ দিন ফলতার সভা থেকে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, "ধমকে, চমকে, আমাকে বাড়িতে বসিয়ে রাখতে পারবে না। ওরা কি মনে করেছে? হিমন্ত বিশ্বশর্মা, মুকুল, শুভেন্দুর মতো যা করেছে, আমার ক্ষেত্রে তাই করবে মনে করেছে। হয় অভিষেককে জেলে ঢোকাবো, না হয় দলে টানবো। রাজনীতি করবো না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমকাজ করব, কিন্তু যতদিন করবো রাজনীতি, জয় বাংলা ছাড়ব না।"

এ নিয়ে শমীক বলেন, "শুভেন্দু ফোবিয়ায় ভুগছে, তাই সবেতেই শুভেন্দু। মুকুল নিয়ে আগ্রহ নেই।"

গত ৫ জুন কলকাতা বিমানবন্দরে আটকানো হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কয়লাকাণ্ডে তাঁকে বিমানবন্দরেই নোটিস ধরায় ED. আবার ৮ জুন রুজিরা হাজিরা দিয়ে বেরোনোর পরই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করে ED. রবিবারের সভা থেকে এনিয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করেন অভিষেক।

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন, বিদেশ সফরে নরেন্দ্র মোদির ছাত্রপত্র না পাওয়ার প্রসঙ্গ তোলেন অভিষেক। বলেন, "আমার তিন বছরের বাচ্চাকে বিদেশ যেতে দিচ্ছে না। ন বছরের মেয়েকে যেতে দিচ্ছে না। মোদি এত বড় নেতা আটকাচ্ছে আমার বাচ্চাগুলোকে। আপনাকেও একদিন আমেরিকা যেতে ক্লিয়ারেন্স দেয়নি কেন্দ্রীয় সরকার মানুষ কিন্তু তার জবাব দিয়ে দিয়েছে। আপনি যেটা করছেন মানুষ তার জবাব দেবে।"

এ প্রসঙ্গে শমীকের জবাব, "ভারত সরকার আটকায়নি। পঙ্গু সরকারকে ফেলে মোদির নিজের ক্যারিশমা। মানুষ মোদির পাশে ছিল, পাশে থাকবে।" যদিও- দুই পক্ষকেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর কথায়, "বিজেপিকে খুশি করাই লক্ষ্য। বিজেপিকে খুশি করা মানে কংগ্রেসের বিরোধিতা করা।" সব মিলিয়ে, শাসক থেকে বিরোধী পঞ্চায়েত ভোটের আগে সমানে চলছে তাল ঠোকাঠুকি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget