এক্সপ্লোর

Panchayat Elections 2023: ভোট ঘিরে মৃত্যু মিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দোষ চাপাল BSF

Central Forces: ভোটগ্রহণের দিন ঝামেলার মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে আগাগোড়া নিষ্ক্রিয় থাকতেই দেখা গিয়েছে।

কলকাতা: আগের অভিজ্ঞতা থেকে গোড়াতেই প্রমাদ গুনেছিলেন অনেকে। তাই ২০১৮-র পুনরাবৃত্তি যাতে না হয়, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছিলেন। আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাহিনী দিয়েি যদিও বা পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) ভোটগ্রহণ মিটল, কিন্তু অশান্তি, হিংসা এবং সর্বোপরি প্রাণহানি এড়ানো গেল না। সবমিলিয়ে রবিবার  পর্যন্ত রাজ্যে ভোটের বলি হয়েছেন ৩৬ জন। আর তাতেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (Central Forces) 

শনিবার ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন জেলা থেকে চরম বিশৃঙ্খলা, অশান্তি, হিংসা এবং প্রাণহানির ঘটনা সামনে এসেছে। আর এ সবের মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে আগাগোড়া নিষ্ক্রিয় থাকতেই দেখা গিয়েছে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোটগ্রহণ চলাকালীন যখন মৃত্যুমিছিল দেখা দেয়, সেই সময় কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজলেও, উপর মহলে শুরু হয়ে গিয়েছে দোষারোপ। 

ভোটগ্রহণে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সমালোচনার মুখে পড়ে, রাজ্য নির্বাচন কমিশনারের ঘাড়ে দায় চাপিয়েছেন BSF-এর ডিআইজি এসএস গুলেরিয়া। তাঁর বক্তব্য, "রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি। স্পর্শকাতর বুথের তালিকা চাওয়া হলেও, তা এসে পৌছয়নি হাতে। চিঠি দিলে শুধুমাত্র বুথের সংখ্যা জানানো হয়। স্পর্শকাতর বুথের তালিকা দেওয়া হয়নি। নজরদারি চালাতেই দেওয়া হয়নি।"

আরও পড়ুন: Panchayat Elections 2023: ‘কিছু না করারই নির্দেশ ছিল’, প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, ‘দিদি-মোদি সেটিং’ তত্ত্ব অধীরের মুখেও

কিন্তু চোখের সামনে সব দেখেও কেন সক্রিয় হল না বিএসএফ, সেই প্রশ্নও উঠছে। শুধু তাই নয় সেনা পাঠানো নিয়ে গড়িমসি থেকে তাদের নিষ্ক্রিয়তা, গোটা ঘটনার নেপথ্যে রাজ্য তৃণমূলের সঙ্গে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে গোপন বোঝাপড়া দেখছে কংগ্রেস। ৩১৫ কোম্পানির বেশি বাহিনী পাঠাতে পারবে না বলে গোড়াতেই হাত তুলে নিয়েছিল কেন্দ্র, তার পর পাঠালেও তাতে বিস্তর গড়িমসি ছিল বলে অভিযোগ করেছে তারা। এমনকি শনিবার ভোট শেষ হওয়ার পর, মাঝরাতে ভাঙড়ে বাহিনী এসে পৌঁছনো নিয়েও শুরু হয়েছে বিতর্ক। 

এমন পরিস্থিতিতে 'দিদি-মোদি সেটিং' তত্ত্ব শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখে। তাঁর বক্তব্য, "মমতার সঙ্গে সমঝোতা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। দিল্লির সঙ্গে সমঝোতা করেছে তৃণমূল। তৃণমূলকে সুযোগ পাইয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলার বিজেপি নেতাদের প্রতিবাদ করা উচিত।" সবমিলিয়ে ভোটের হিংসা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন থেকেই যাচ্ছে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget