এক্সপ্লোর

Panchayat Elections 2023: স্পর্শকাতর রাজ্যের কিছু জেলা, এই মুহূর্ত থেকে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ আদালতের

Calcutta High Court: স্পর্শকাতর এলাকায় আজ এবং এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তি, সন্ত্রাসের খবর সামনে এসেছে। তাই রাজ্য পুলিশের পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করানোর দাবি তুলছিলেন বিরোধীরা (Panchayat Elections 2023)। তাতে এবার সায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের কিছু জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। আদালতে সেই তালিকা জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনই। ওই সমস্ত জায়গায় আজ এবং এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে (Calcutta High Court)। আদালত সূত্রে জানা যাচ্ছে, স্পর্শকাতর জেলার তালিকায় উত্তর ২৪ পরগনার একাংশ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর রয়েছে। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং হুগলিও।

আপাতত কিছু জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হলেও, আগামী দিনে গুরুত্ব বুঝে সংখ্যা বাড়ানো যেতে পারে বলে জানিয়েছে আদালত। সেই নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্য নিরাপত্তা কমিশনকে। পরিস্থিতি বুঝে রাজ্য সরকার চাইলে, কেন্দ্রীয় সরকার বাহিনী মোতায়েন করতে পারবে বলে জানানো হয়েছে। তা নিখরচায় হবে বলে জানিয়েছে আদালত।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একাধিক জায়গা থেকে অশান্তি, সন্ত্রাসের অভিযোগ সামনে এসেছে। সেই বিষয়টি মাথায় রেখেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই পঞ্চায়েত ভোটের নির্দেশ। যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের উপর আস্থা নেই বলে আদালতে জানিয়েছিলেন বিরোধীরা। সেই মর্মেই আদালতে জোর ধাক্কা খেতে হল রাজ্যকে। 

আরও পড়ুন: Panchayat Elections 2023: বাড়ল না মনোনয়নের সময়সীমা, পঞ্চায়েত নিয়ে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

এর পাশাপাশি আদালত জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে সুরক্ষায় মোতায়েন করা যাবে না সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত গাইডলাইন মেনেই ভোট করানোর নির্দেশ। একান্ত নিরুপায় হলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যেতে পারে, নির্দেশ হাইকোর্টের। ভোট কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কমিশনকে নির্দেশ দিল আদালত। সমস্ত বুথে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ, প্রয়োজনে ভিডিওগ্রাফির নির্দেশ। 

তবে এ দিন মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। ফলে রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল রইল। 
আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন, জানিয়ে দিল হাইকোর্ট। মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের উপরই ছাড়া হল। অনলাইনে মনোনয়ন পেশের আবেদন খারিজ করল হাইকোর্ট।  

পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোটগ্রহণ, মননোয়ন পেশের সময়সীমা-সহ একাধিক বিষয় নিয়ে দায়ের হয় মামলা। বিরোধীদের দাবি ছিল, মনোনয়নে জমা দেওয়ার জন্য সকাল ১১টা থেকে বিকেল ৩টের পর্যন্ত যে সময় বরাদ্দ করা হয়েছে, তা পর্যাপ্ত নয়। কিন্তু মনোনয়নের বিষয়ে হস্তক্ষেপ করল না আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
BJP News: একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন
একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget