এক্সপ্লোর

Magrahat News: চোর-ডাকাত-ধান্দাবাজদের টিকিট দেওয়া হয়েছে, নিজের দলের বিরুদ্ধেই ফের সরব বিধায়ক গিয়াসউদ্দিন

Panchayat Elections 2023: মঙ্গলবার বিকেলে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়েই এমন মন্তব্য় করেন গিয়াসউদ্দিন।চোর-ডাকাত-ধান্দাবাজদের টিকিট দেওয়া হয়েছে, নিজের দলের বিরুদ্ধেই ফের সরব বিধায়ক গিয়াসউদ্দিন

গৌতম মণ্ডল, মগরাহাট: পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণে বাকি আর মাত্র দু'দিন। তার আগে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ের। সেই আবহেই ফের একবার দলের বিরুদ্ধে মুখ খুললেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃমমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। খুনি, দাঙ্গাবাজদের দলের তরফে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। নিজের দলের নেতাদের একাংশকে চোর, ডাকাত, ধান্দাবাজ বলেও আক্রমণ করেন তিনি। 

লক্ষ্মীকান্তপুরের খুনিকে টিকিট দিয়েছে দল! বিস্ফোরক বিধায়ক গিয়াসউদ্দিন

মঙ্গলবার বিকেলে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়েই এমন মন্তব্য় করেন গিয়াসউদ্দিন। মগরাাহাট ১ নম্বর ব্লকের শিরাকোলে বক্তৃতা করছিলেন তিনি।দলীয় প্রার্থীর সমর্থনে ভোটপ্রার্থনা করতে গিয়ে সেখানেই দলের একাংশের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। বলেন, "যারা চোর, ডাকাত, ধান্দাবাজ, তারাই টিকিট পেয়েছে। আমার দু'টো ছেলেকে খুন করে দিয়েছে যে, লক্ষ্মীকান্তপুরের সেই ব্যক্তিও তৃণমূলের টিকিট পেয়েছেন।"

গিয়াসউদ্দিনকে আরও বলতে শোনা যায়, "উত্তর কুসুমে যে মার্ডার করেছে, তার ছেলে টিকিট পেয়েছে। যারা আট-দশটি হিন্দু পরিবারের বাড়ি ভাঙচুর করেছে, পুকুর লুট করেছে, হিন্দু মা-‌বোনেরা যাদের জন্য বাড়িরর বাইরে বের হতে পারছেন না, তারা টিকিট পেয়েছে।" দলে নতুনদের সুযোগ দেওয়াপর পক্ষে গিয়াসউদ্দিন। প্রকাশ্য মঞ্চেই সেকথা বলতে শোনা যায় তাঁকে, তা-ও আবার কোনও রকম রাখঢাক না করে। 

আরও পড়ুন: Magrahat News: চোর-ডাকাত-ধান্দাবাজদের টিকিট দেওয়া হয়েছে, নিজের দলের বিরুদ্ধেই ফের সরব বিধায়ক গিয়াসউদ্দিন

গিয়াসুদ্দিনের কথায়, " মমতাদি যেমন চিনিয়েছে, আমিও তোদের চিনিয়েছি। কারও ব্যবসা আছে?‌ কী করে জমি, বাড়ি কিনছ? সব দলের ইনভলপমেন্ট। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। তুমি যেমন ২৫ বছর করে খেয়েছো, এবার নতুন ছেলেদের সুযোগ করে দিই। তারাও দল করছে। এটা করে আমি কি অপরাধ করেছি?"

নির্বাচনী মরশুমে অভ্য়ন্তরীণ দ্বন্দ্বে জেরবার তৃণমূল

এবারের পঞ্চায়েত নির্বাচনে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কার্যতই জেরবার তৃণমূল। গিয়াসউদ্দিনও বার বার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে দলের অন্দরে বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।  শুধু তাই নয় গিয়াসউদ্দিন নিজে তৃণমূলের লোকজনকে গোঁজ প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করানোর অভিযোগ ওঠে। দলাদলি রুখতে তাঁর সুপারিশ করাা প্রার্থীদের টিকিট বিলিতে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। দলের হয়ে প্রচারে যাওয়া নিয়েও অনীহা দেখান।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget