এক্সপ্লোর

Saayoni Ghosh : 'বছরে আয় সাড়ে ৩ লক্ষ টাকা, অথচ সায়নীর ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা, কী করে?' প্রশ্ন ইডির

Saayoni Ghosh Update : আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবও সঙ্গতিহীন ! বলছে ইডি। এত টাকার দামের ফ্ল্যাট কী করে কিনলেন সায়নী? উঠছে প্রশ্ন

প্রকাশ সিনহা, কলকাতা : ইডির তলবে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না সায়নী ঘোষ, জানালেন কুণাল ঘোষ। তিনি জানান, 'পঞ্চায়েত ভোটের প্রচারে বুধবার গলসিতে যাবেন সায়নী, ইডি-কে চিঠি দিয়ে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী'। তবে সায়নী নিজে এখনও কিছুই জানাননি। আগে জানিয়েছিলেন ৫ জুলাই তিনি প্রয়োজনীয় নথি নিয়ে ইডি দফতরে যাবেন। কিন্তু কুণাল জানালেন, তিনি যাচ্ছেন না। 

আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবও সঙ্গতিহীন ! বলছে ইডি

এরই মধ্যে জানা গিয়েছে, ইডি-র নজরে এখন সায়নী ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সায়নীর আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবও সঙ্গতিহীন বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি-র দাবি, সায়নী শেষ যে আয়কর জমা দিয়েছেন, তাতে বছরে আয় দেখিয়েছেন সাড়ে ৩ লক্ষ টাকা। অথচ তাঁর ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা। ইডি-র প্রশ্ন, এত টাকার দামের ফ্ল্যাট কী করে কিনলেন সায়নী?

রাজনীতিতে যোগ দিয়ে আয় কমে গেছে সায়নীর ?

ইডি-র দাবি, আয়কর দাখিলের তথ্য অনুযায়ী, অভিনেত্রী হিসেবে সায়নী অনেক বেশি টাকা রোজগার করতেন, রাজনীতিতে যোগ দিয়ে আয় কমে গেছে বলে তিনি দেখিয়েছেন। ইডি-র দাবি, ঋণ নেওয়ার কিছু তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু ২০ লক্ষ টাকা কোথা থেকে এল? ইডি-র দাবি, সায়নী জানিয়েছেন, ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা দিয়েছেন।

সেই সংক্রান্ত নথিই ৫ জুলাই জমা দিতে বলা হয় সায়নীকে। ইডি-র দাবি, সায়নী ও তাঁর পরিবারের সদস্যদের ৭টি অ্যাকাউন্টে নগদ টাকাও জমা পড়েছে। এই টাকা কোথা থেকে এল, তাও জানতে চাওয়ার কথা ছিল সায়নীর কাছে। কিন্তু বুধবার তিনি ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না। কুণালের প্রশ্ন, 'ইডির দাবি মতো ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী। ভোটের পর এজেন্সি ডাকলেই যাবেন বলে জানিয়েছেন সায়নী। আজ সায়নীকে মৌখিক ভাবে তলব করা হয়েছিল'। ভোটের আগে কেন তৃণমূলের নেতানেত্রীদের ডাকছে এজেন্সি, প্রশ্ন কুণালের 

আরও পড়ুন :

ভোরেই গলফ গ্রিনের ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছেন সায়নী ! নথি নিয়ে যাবেন কি আজ ED-দফতরে ?    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial                 

সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের  একটি সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথি থেকেই প্রথমে সায়নী ঘোষের নাম উঠে আসে। এর বাইরে, একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সায়নীর নাম সামনে এসেছে বলে দাবি ইডি সূত্রে।  সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে জেরাতেও উঠেছে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীর নাম। এছাড়া একাধিক সাক্ষী তাঁদের বয়ানে সায়নীর নাম বলেছেন। 


সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget