এক্সপ্লোর

Panchayat Elections 2023: ‘কোথা থেকে বাহিনী এল, তাতে আপনাদের কী’, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন

Supreme Court: কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখা হল। রাজ্য সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে সেখানে। প্রশ্নের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশনও।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য (Panchayat Elections 2023)। কেন্দ্রীয় বহিনী মোতায়েন নিয়ে রাজ্য সরকারের SLP খারিজ করল শীর্ষ আদালত (Supreme Court)। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়ই বহাল রাখা হল। রাজ্য সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে সেখানে। প্রশ্নের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশনও।

মঙ্গলবার শুনানি চলাকালীন এদিন আদালত প্রশ্ন তোলে, যেখানে পর্যাপ্ত পুলিশবাহিনী নেই রাজ্য সরকারের হাতে, শান্তিপূর্ণ নির্বাচন করাতে কলকাতা হাইকোর্ট যেখানে কেন্দ্রীয় সরকারকে নিখরচায় বাহিনী পাঠাতে বলেছে, সেখানে আদালতের নির্দেশ মানতে অসুবিধে কোথায়? 

এ দিন শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়ে রাজ্যে নির্বাচন কমিশনও। আদালতে কমিশনা জানায়, প্রাথমিক মূল্যায়নে ৬১,৬৩৬ বুথের মধ্যে ১৮৯টি স্পর্শকাতর। এই বুথের জন্য কিছু অতিরিক্ত বাহিনীর প্রয়োজন রয়েছে। রাজ্যের কাছে সেই সাহায্য চাওয়া হবে। তাতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় তাদের। 

কমিশনের উদ্দেশে এদিন আদালত প্রশ্ন ছুড়ে দেয়, "কমিশন কীভাবে হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করতে পারে? আপনারা রাজ্যের কাছে বাহিনী চেয়েছেন, সেই বাহিনী কোথা থেকে এল তাতে আপনাদের কী? বাহিনী রাজ্য থেকে এল, নাকি পাশের রাজ্য থেকে এল, নাকি কেন্দ্রীয় বাহিনী এল, তাতে আপনারা কী করে প্রভাবিত হচ্ছেন? স্বশাসিত সংস্থা হয়ে আপনারা এসএলপি দায়ের করলেন কেন? আপনাদের এসএলপি-র গ্রহণযোগ্যতা কী?"

আরও পড়ুন: Panchayat Poll 2023 : নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়, পঞ্চায়েতে বাহিনী-মামলায় মন্তব্য শীর্ষ আদালতের

রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে বলতে গিয়ে, সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর দায়িত্ব কমিশনের। তারা কী করে সুপ্রিম কোর্টে গেলেন, জানতে চাওয়া হয়। শেষ মেশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর হাইকোর্টের সেই নির্দেশকেই বহাল রাখে দেশের শীর্ষ আদালত।

পঞ্চায়েত ভোটে সর্বত্র মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশে এদিন হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। তাই রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়। ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বলে আদালতে জানায় রাজ্য। তাতে আদালত জানতে চায়, "এই ৪৮ ধণ্টায় পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে?" 

রাজ্য় সরকার এদিন জানায়, পাঁচ রাজ্য থেকে তাদের তরফে পুলিশ চাওয়া হয়েছে। এর উত্তরে আদালত বলে, "তার মানে আপনাদের কাছে পর্যাপ্ত পুলিশ নেই!  তাই আপনারা প্রায় আধ ডজন রাজ্যের কাছে সাহায্য চেয়েছেন?" নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয় বলেও এদিন মন্তব্য করেন আদালত। বলা হয়, হিংসা কখনও নির্বাচনের সহযোগী হতে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget