এক্সপ্লোর

Suvendu Adhikari: রাজীব সিনহা মমতার ‘পোষ্য’, বললেন শুভেন্দু, ব্যারিকেডের দড়ি খুলে দিলেন নিজেহাতে, কমিশনের দফতরে ধুন্ধুমার

Panchayat Elections 20-23:- যত সময় এগোতে থাকে বাড়তে থাকে উত্তেজনা। কমিশনের দফতর ঘিরে 'জয় শ্রী রাম' ধ্বনি শোনা যায়।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023)আগে বেনজির দৃশ্য বাংলায়। নির্বাচন কমিশনের দফতরে চরম উত্তেজনা। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, বাসে চেপে বিভিন্ন এলাকা থেকে এসে হাজির হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতায় কমিশনের দফতরে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি। কমিশনের দফতরে বিজেপি নেতা-কর্মীরা যাতে ঢুকতে পারে, দড়ি খুলে ব্যারিকেড সরিয়ে দিলেন খোন শুভেন্দু (WB Election Commission)।

বুধবার বিকেলে কলকাতায় কমিশনের দফতরে ভিড় করে বিজেপি। প্রথমে সেখানে পৌঁছন শুভেন্দু। দিকে দিকে অশান্তি, মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে ভিতরে কথা বলতে ঢোকেন তিনি। কিছু ক্ষণ পর বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন। রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পোষ্য' বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, কমনিশন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে বলে অভিযোগ করেন। ১৪৪ ধারা সত্ত্বেও রোজ রক্ত ঝরছে বলে অভিযোগ করেন শুভেন্দু।

এর পরই জানা যায়, ন্যাজাট থেকে বিজেপি নেতা-কর্মীদের বাসে তুলে কলকাতা অভিমুখে রওনা দিয়েছেন সুকান্ত। যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের কমিশনের দফতরে অবস্থান বিক্ষোভ হবে বলে জানান। এর পর ক্রমশ ভিড় বাড়তে থাকে কমিশনের দফতরে। শুভেন্দুব অভিযোগ করেন, রাজ্যের শাসকদল, কমিশন এবং পুলিশ মিলে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। ২০ হাজর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে জিতিয়ে দেওয়াই এদের লক্ষ্য। 

আরও পড়ুন: Suvendu Adhikari: সিভিক ভলান্টিয়ারদের গায়ে পুলিশের উর্দি, আদালতের নির্দেশ সত্ত্বেও পক্ষপাতিত্ব কমিশনের, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

যত সময় এগোতে থাকে বাড়তে থাকে উত্তেজনা। কমিশনের দফতর ঘিরে 'জয় শ্রী রাম' ধ্বনি শোনা যায়। রাজ্য পুলিশের উদ্দেশে 'হায় হায়' ধ্বনি দেওয়া হয়। শুভেন্দুর দাবি, আদালত স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছে। কিন্তু স্পর্শকাতর এলাকা বলে কিছু রয়েছে, তা মানতেই চাইছে না কমিশন। হাইকোর্ট অভিযোগ জমা নেওয়ার ব্যবস্থা করতে বললেও, কমিশনে তেমন কিছু নেই বলে দাবি করেন। 

শুভেন্দুর দাবি, যাঁর মনোনয়ন জমা দিতে পারেননি, কমিশনের দফতরেই মনোনয়নপত্র জমা নিতে হবে। বৃহস্পতিবার থেকে হাজার হাজার মানুষের ভিড় জমবে বলে জানান। মমতা সরকারের নির্দেশে রাজ্যে 'জঙ্গলরাজ' চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। 'নো ভোট টু মমতা' সুর বেঁধে দেন কমিশনের দফতরেই। মমতাকে ভোট লুঠ করতে দেবেন না বলেও জানান শুভেন্দু।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget