এক্সপ্লোর

Panchayat Elections Result 2023: মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা, অব্যাহত সন্ত্রাস, ভোট হিংসায় মৃত ৪২

Panchayat Poll Result 2023: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের মধ্য়েই সিপিএম-বিজেপি জোর চাপানউতোর।

কলকাতা: মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। মঙ্গলবার ফল ঘোষণার দিনেও বিভিন্ন জায়গা থেকে সামনে এল অশান্তির ছবি। যা নিয়ে প্রত্য়াশিতভাবেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের মধ্য়েই সিপিএম-বিজেপি জোর চাপানউতোর। ভোট ভাগাভাগিতে কার জন্য় তৃণমূলের লাভ হল, তাই নিয়েই রাজনৈতিক তরজা। তবে বিরোধীদের এই বাগযুদ্ধের মধ্য়েই পঞ্চায়েতে বিপুল জয়ে আত্মহারা তৃণমূল । মতুয়া গড় থেকে জঙ্গলমহল, বিজেপিকে টেক্কা দিতে পেরে উল্লসিত তারা। অন্য়দিকে বিরোধীদের দাবি, পঞ্চায়েত ভোটে প্রহসন হয়েছে। তাই এই ফলাফলে আর যাই হোক জনমতের প্রতিফলন ঘটেনি। কিন্তু, বিরোধীদের দাবিকে গুরুত্ব না দিয়ে বিপুল জয়ের জন্য় মানুষকে ধন্য়বাদ জানিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। নো ভোট টু মমতার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে তাকেও কটাক্ষ করেছেন অভিষেক। বাম-বিজেপি-কংগ্রেসকে একযোগে আক্রমণও শানিয়েছেন।                                

পাল্টা বিরোধীদের দাবি, ভোটই যখন সুষ্ঠু ও অবাধ হয়নি, তখন এই ফলাফলের গুরুত্ব থাকে না। আর তড়িঘড়ি ভোটের দিন ঘোষণা থেকে মনোনয়ন পর্বে অশান্তি, এক দফায় ভোট ঘোষণা থেকে শুরু করে ভোটের দিন সন্ত্রাস, কেন্দ্রীয় বাহিনী নিয়ে টালবাহানা থেকে শুরু করে গণনার দিনও অশান্তি ঘিরে যার দিকে বারবার আঙুল উঠছে, সেই রাজ্য় নির্বাচন কমিশন এখনও বিরোধীদের কাঠগড়ায়। শুধু পঞ্চায়েত ভোটের দিনই মৃত্য়ু হয় ১৬ জনের। ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন, এমন আরও চারজনের মৃত্য়ু হয় পরে। খোদ তৃণমূলের অন্দরেও ভোট হিংসা নিয়ে আওয়াজ উঠেছে। যদিও, পঞ্চায়েতে বিপুল জয়ের পর এখন তাদের গলায় শুধুই বিরোধীদের কটাক্ষ। ভোট হল। রেজাল্ট বেরোল। কিন্তু যে মায়েদের কোল খালি হয়ে গেল, তাদের ক্ষতি কি কোনও দল কোনওদিন পূরণ করতে পারবে? উঠছে সেই প্রশ্ন।                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Goosebumps Reasons : ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget