এক্সপ্লোর

Panchayat Poll 2023 : কুলপিতে কংগ্রেসের বুথ সভাপতি খুনের ঘটনায় তৃণমূল প্রার্থীর ২ ছেলে গ্রেফতার

Panchayat Poll News : সোমবার নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচারের সময় আলফাজউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। 

গৌতম মণ্ডল, প্রকাশ সিনহা, কলকাতা : ভোটের ( Panchayat Poll )  একদিন আগে প্রাণ গিয়েছে কংগ্রেস নেতার ( Congress )_। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে কংগ্রেস। সেই মৃত্যুর ঘটনায় এবার তৃণমূল প্রার্থীর ২ ছেলে সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। দক্ষিণ গাজিপুর পঞ্চায়েতে সোমবার নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচারের সময় আলফাজউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।  

ধৃতেরা হল খাসমুর হালদার(২৫), মনোয়ার হোসেন হালদার (২১), আমাদুল্লা হালদার(২১), আমিরুল হালদার (২৯) । এদের মধ্যে দৌলতপুর থেকে রাতে গ্রেফতার করা হয় দক্ষিণ গাজিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী নুর উদ্দিন হালদারের ২ ছেলে খাসমুর ও মনোয়ারকে। তার আগে গ্রেফতার করা হয় বাকিদের। 

ঘটনার প্রেক্ষাপট               

গাজিপুর পঞ্চায়েতের দৌলতপুরের কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন আলফাজউদ্দিন হালদার। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গাজি পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথের নির্দল প্রার্থী গৌতম বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচার করছিলেন। তখন তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বাঁশ, রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় আলফাজউদ্দিনকে।             

আরও পড়ুন :

উত্তপ্ত দিনহাটা , ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ

সঙ্কটজনক অবস্থায় কুলপি, ডায়মন্ডহারবার থেকে একবালপুরের নার্সিংহোম ও শেষে ভর্তি করা হয় পার্ক সার্কাসের নার্সিংহোমে। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার বিকেলেই ৪ তৃণমূল কর্মী-সমর্থককে গ্রেফতার করে। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল।  

শুক্রবার সকালে মুর্শিদাবাদ যাওয়ার পথে ৯টা নাগাদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস ফোনে কথা বললেন মৃত কংগ্রেস কর্মী আলফাজউদ্দিনের বাবা সাহাচাঁদ হালদারের সঙ্গে। পরিবারের পক্ষ থেকে রাজ্যপালের কাছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।  

শনিবার ভোট। এদিকে, তার আগের দিন ঝরে গেল আরও একটি প্রাণ। মুর্শিদাবাদের রানিনগর ১ নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুরে কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে ৩০ দিনে বাংলায় ১৮ জনের মৃত্যু হল!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget