এক্সপ্লোর

Panchayat Poll 2023 Bankura : ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, সকালে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা

পুলিশ সূত্রে জানা গেছে, মনোনয়নে গন্ডগোল পাকাতে ইন্দাসে গাড়িতে করে বোমা আনা হতে পারে এমন খবর মঙ্গলবার রাতেই পুলিশের কাছে পৌঁছায়।

তুহিন অধিকারী, বাঁকুড়া : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll 2023 )  মুখে যেন বারুদের স্তূপে বাংলা! বাঁকুড়ার ইন্দাসে ( Indas ) ব্যাগ ভর্তি বোমা-সহ দুটি গাড়ি আটক করল পুলিশ। দুটি গাড়িতে থাকা ৮ জনকেও আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মনোনয়নে গন্ডগোল পাকাতে ইন্দাসে গাড়িতে করে বোমা আনা হতে পারে এমন খবর মঙ্গলবার রাতেই পুলিশের কাছে পৌঁছায়। এরপরই সতর্ক করা হয় ইন্দাস থানার সবকটি নাকা পয়েন্টকে। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুটি গাড়ি পাটরাই এর দিক থেকে ইন্দাসের ফিরে যেতে দেখে সেগুলিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

সেই সময়ই গাড়ি দুটির একটির মধ্যে থেকে এক ব্যাগ ভর্তি সুতলি বোমা মেলে। এরপরই গাড়ি দুটিকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে পুলিশ। আটক করা হয় দুটি গাড়িতে থাকা আট জনকে। পুলিশের দাবি, ফোনে ফোনে বরাত পেয়ে বোমাগুলি ইন্দাসে আনা হচ্ছিল। কে বা কারা কেন এই বোমার বরাত দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিডিও অফিসের দিকে মিছিল করে যায় কয়েকশ বিজেপি কর্মী। পাল্টা জমায়েত করে তৃণমূল কর্মী-সমর্থকরাও। বুধবার কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে মিছিল করে ইন্দাস বিডিও অফিসের দিকে অগ্রসর হয়। পাল্টা ইন্দাসে কয়েক হাজার লোক জমায়েত করে তৃনমূলও।

ইন্দাসে ঢোকার মুখে পুলিশ বিজেপির মিছিল আটকানোর চেষ্টা করে। এরপরই শুরু হয় উত্তেজনা। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর মাঝেই পুলিশের ব্যারিকেড ভেঙে বেশ কিছু বিজেপি কর্মী ইন্দাসের দিকে এগিয়ে যান। পীরতলার কাছাকাছি পৌঁছাতেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।                                   

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পথ আটকাল তৃণমূল। ইন্দাসে যাওয়ার পথে তৃণমূল কর্মীরা বিজেপি সাংসদের পথ আটকায়। রাস্তার ওপর বসে পড়ে সৌমিত্র খাঁর গাড়ি আটকে দেন মহিলারা। সাংসদকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। অবরোধের মুখে গাড়ি ঘুরিয়ে সোনামুখীর দিকে চলে যান সৌমিত্র খাঁ।                                

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget